শরীয়তপুরে ডামুড্যায় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের দোয়ার আয়োজন
মোঃ তন্ময় ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি: আজ ২৮শে সেপ্টেম্বর ২০২০ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কেক করর্তন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ গোলন্দাজ ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি মেহেদি হাসান রুবেল মাদবর এর সভাপতিত্বে কেক কর্তন করা হয় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,বিশ্বনন্দিত নেত্রী,বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪ তম শুভ জন্মদিনে প্রাণপ্রিয় নেত্রীর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আজকের এই জন্মদিনে ডামুড্যা উপজেলা ছাত্রলীগ আগের ন্যায় আগামী দিনগুলোতেও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি বলেন,জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে আমরা দোয়া মাহফিল এর আয়োজন করি জননেতা জনাব নাহিম রাজ্জাক এমপি নির্দেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো এবং জননেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
নতুন সময়/টিআই