অন্যান্য

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

  • 6:13 pm - January 24, 2025

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে ৬ জানুয়ারি চুরির অভিযোগে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাক দেওড়া গ্রামের মানিক মিয়ার ছেলে আরশাদুল ইসলাম, রহিমের ছেলে আরিফুল, গরীব হোসেনের ছেলে কালা চাঁন ও আলম শাহকে ধরে ফেলেন এলাকাবাসী। এ ব্যাপারে ৮ জানুয়ারি বিচার দেয়া হয় তাদের বাবা মায়ের কাছে। বিচার দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওই লোকের বাড়িতে হামলার জন্য যান তারা। পরে স্থানীয় বাসিন্দারা তা জানতে পেরে তা সমাধানের জন্য শালিসের প্রস্তাব দেন। বিচারের জন্য পাক দেওড়া গ্রামের প্রবাসী সাইফ ভূইয়াকেও অনুরোধ করেন স্থানীয়রা।

এ ঘটনার কিছু দিন পর ২১ জানুয়ারি স্থানীয় বংকের বাড়ির মোড় দিয়ে যাওয়ার সময় সাইফ ভূইয়ার ওপর হামলা করে জখম করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ সময় আন্দিকুট ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন মোল্লা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোক্তল মোল্লাসহ তার লোকজন অভিযুক্ত চোরের পক্ষ নিয়ে হামলায় অংশ নেয়। এ সময় সাইফ ভূইয়াকে উদ্ধার করতে গেলে এলাকার সাধারণ মানুষের ওপরও হামলা করে তারা।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা রত্না সরকার বলেন, এলাকার কোন ঘরে শান্তিতে থাকা যায় না। তাদের ইভটিজিংয়ের কারণে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। তাদের কারণে স্থানীয়দের টিউবয়েল, গাছের নারিকেল কিছুই থাকে না। সব চুরি করে নিয়ে যায়। এসবের প্রতিবাদ করায় হামলা করেছে সাইফ ভূইয়া ভাইয়ের ওপর। আমরা তাদের বিচার চাই। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা হামলা করে উল্টো সাইফদের বিরুদ্ধে মামলাও করেছে। এটা জুলুম ছাড়া কিছু নয়।সাইফ ভূইয়ার মা মিনা রহমান বলেন, চুরির প্রতিবাদ করায় আমার ছেলেকে হামলা করেছে। আমার ছেলে প্রবাস থেকে এসেই হামলার শিকার হলো। আমি আমার ছেলের ওপর হামলার বিচার চাই।

হাশেম বাহার নামের একজন বলেন, এলাকার ছেলেদের মাদকাসক্ত করছেন এই আওয়ামী লীগ নেতারা। তারা মাদক ব্যবসা করে। চুরি ডাকাতি করে। এলাকার কেউ নতুন বাড়ি কিনলে বা জায়গা কিনলে চাঁদাবাজি করে৷ তাদের জন্য এলাকার মানুষ অশান্তিতে আছে। আজ অপরাধের প্রতিবাদ করায় তারা হামলা করে সাইফসহ এলাকার বাসিন্দাদের জখম করেছে।

 

প্রবাসী সাইফ ভুঁইয়ার বাবা রেজাউর রহমান বলেন, আমার ছেলে প্রবাসী৷ দীর্ঘ ১৬ বছর আমরা আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। অথচ ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকে তারা কোন উপায় পাচ্ছিল না। কদিন পালিয়ে থাকার পর তারা এলাকায় আবার আসে। তারা আবার চুরি, ডাকাতি, মাদক বিক্রি শুরু করে। ২১ জানুয়ারি আমার ছেলের ওপর হামলা করে। আমার ছেলে এখনও হাসপাতালে। বাঁচা মরার সন্ধিক্ষণে। আবার তারা আমার ছেলের বিরুদ্ধে মামলা করেছে৷ আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মামলা করেছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au