সারাদেশ

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

  • 9:06 pm - April 05, 2026

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচয় দিয়ে শিপন জমিদার ও তার দলবল এলাকায় চাঁদাবাজি ও ভূমি দখলের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা যায়, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মোশারফ হোসেনের ছেলে আনোয়ার হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে একটি হাউজিং প্রকল্প শুরু করেন। কিন্তু প্রকল্পের কাজ শুরু করতেই শিপন জমিদার (৪৯), রিপন (৪৬), এমরান, রনি (৩৫), মোঃ সুমন মিয়া (৪৫), সাজ্জাদ হোসেন লুড (৫০) ও মোঃ টরিন মিয়া (২৮) গং ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

আনোয়ার হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পচু ব্যাপারী মাঠ সংলগ্ন প্রকল্পে হামলা চালায় শিপন বাহিনী। তারা হাউজিংয়ের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয়। ভুক্তভোগীর দাবি, শিপন তাকে হুমকি দিয়ে বলেছে— “সাত দিনের মধ্যে ১০ লক্ষ টাকা না দিলে তোর লাশ পদ্মা নদীতে ভাসবে। মনে রাখবি, রতন এমপি মানে আমিই এমপি।”

স্থানীয়দের তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। শিপন জমিদার বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকলেও তার বর্তমান ক্যাডার বাহিনীতে রয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সক্রিয় থাকা আওয়ামী লীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, “শিপন এমপি সাহেবের নাম ভাঙিয়ে এসব করছে। সম্ভবত এমপি সাহেব বিষয়টি জানেনই না। কিন্তু সাবেক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে সে নতুন গ্যাং তৈরি করেছে।”

এ ঘটনায় আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয় যার নম্বর ৮৪২ তারিখ: ১০/০২/২০২৬ইং। এ বিষয়ে থানা সরাসরি মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হয়ে উল্লিখিত ৭ জনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বর্তমানে প্রাণভয়ে আনোয়ার হোসেন গোপন স্থানে অবস্থান করছেন। তিনি অবিলম্বে সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

চাঁদা না পেয়ে প্রবাসীকে কোপালেন বিএনপিতে অনুপ্রবেশকারী পাল্টি সবুজ গ্যাং! ধরতে পুলিশের অভিযান!

নিজস্ব প্রতিবেদক/বনানী থানা প্রতিবেদক ** চাঁদা না পেয়ে প্রবাসীকে কোপালেন বিএনপিতে অনুপ্রবেশকারী পাল্টি সবুজ গ্যাং! ধরতে পুলিশের অভিযান!! ** মহাখালী কড়াইল বস্তির বেলতলা এলাকার শীর্ষ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au