তিতুমীর কলেজ ছাত্রদল নেতা ফয়সাল করোনায় আক্রান্ত, খোঁজখবর নিচ্ছেন হিমেল
ক্যাম্পাস প্রতিনিধি: সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস হোসাইন ফয়সাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিতুমীর কলেজ ছাত্রদলের একটি বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।
ওই সূত্রটি নিশ্চিত করে বলেন, ফয়সালের পরিবারের সদস্য ও করোনায় আক্রান্ত হয়েছেন। ফয়সাল করোনা ভাইরাস আক্রান্ত পর তার খোঁজ খবর নিচ্ছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আমিনুল হক হিমেলের পক্ষ থেকে ফয়সালের বিভিন্ন ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আমিনুল হক হিমেল ছাত্রদল নেতা ফয়সালের জন্য শুকনো খাবার ও চিকিৎসা পণ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল বলেন, ফেরদৌস হুসাইন ফয়সাল সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ফয়সাল একজন ত্যাগী ছাত্রনেতা। আমি তার সার্বিক খোঁজখবর নিচ্ছি।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে কলেজ ছাত্রদলের দায়িত্বরত অবস্থায় আমি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।
হিমেল আরো বলেন, ফয়সাল করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর, শুরু থেকেই আমি তার সঙ্গে নিজে যোগাযোগ অব্যাহত রেখেছি, এবং সব সময় তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। ফয়সাল সুস্থ হওয়ার আগ পযর্ন্ত সব ধরণের সহযোগিতা অব্যহত থাকবে।
তিনি বলেন, ফয়সালের জন্য সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এবং তার পরিবারের সদস্যদের করোনা ভাইরাস থেকে মুক্তি দান করেন।
নতুন সময়/পারভেজ