তিতুমীর কলেজ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিতুমীর কলেজ শাখার দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়া বাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম এসব তথ্য জানিয়েছেন। এবং তিনি সোহাগের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

’তিতুমীর কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহাগ অসুস্থ্য’ তার জন্য দোয়া চেয়েছেন সভাপতি মাসুম
তিতুমীর কলেজ ছাত্রদলের অসংখ্য ছাত্রনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহাগের অসুস্থার তথ্য নিশ্চিত করেছেন।
তাছাড়া সোহাগ মোল্লা বাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বার্তা প্রধান করেন। এবং তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
নতুন সময়/টিআই