খালেদা জিয়াসহ সকলের রোগ মুক্তি কামনায় তিতুমীর কলেজ ছাত্রদলের দোয়ার আয়োজন
ঢাকা: বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তিতুমীর কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল আছর বাদ মহাখালী গাউছুল আজম জামে মসজিদে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বাস্থ্য বিধী মেনে উপস্থিত থাকেন।
তিতুমীর কলেজ ছাত্রদল এর দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।
দোয়া ও মিলাদ মাহফিল থেকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং সারাদেশে যে সকল নেতৃবৃন্দ করোনায় আক্রান্ত সে সকল নেতৃবৃন্দের সুস্থতার জন্য দোয়া করা হয়।
নতুন সময়/টিআই