অনুপম দে,বাঘারপাড়া (যশোর): যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত রায় বলেন “শিক্ষার মানোন্নয়ন সবাইকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে বাংলাদেশে শিক্ষার অগ্রগতি হয়েছে। কারও সহায়তা বা সমর্থনের দিকে তাকিয়ে না থেকে নিজেদের মেধা, সম্পদ ও ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, সব সক্ষমতা নিয়েই আমাদের এগোতে হবে।প্রকৃত লেখাপড়া শিখলে কেউই বেকার থাকবে না”
সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজের সার্বিক উন্নয়নের সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রওশন মোড়ল, কলেজের সভাপতি হাবিবুর রহমান বাপ্পি, কলেজ কমিটির বিদ্যুৎসাহী সদস্য ডঃ আতাউর রহমান, মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাড.নাসির উদ্দিন, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন মল্লিক, অভয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ দাস সনজিত, উপজেলা ছাত্র লীগে নেতা শেখ আব্দুল্লাহ, রাজদ্বীপ ব্যানার্জী, মিশু খান, যুবলীগ নেতা ওলিয়ার রহমান, বিল্লাল আহমেদ বাবু, শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন খান, যুবলীগ নেতা সাঈদ আলম বাচ্চু, রফিকুল ইসলাম, সবুজ কুমার মন্ডল, তরুণ মাষ্টার, সৌম সরকার, জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
নতুন সময়/টিআই