শিক্ষা

টিএসসিতে হাতাহাতি : ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগ

  • 11:05 am - July 02, 2020
টিএসসিতে হাতাহাতি : ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় উভয় সংগঠন পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টিএসসি এলাকায় ভিড় না করতে মাইকিং করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য তানবীর হাসান সৈকতের অনুসারীরা। সেখানে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ চৌধুরী ও কবি জসীম উদ্দীন হলের জিএস ইমাম হাসানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ ঘটনার বিষয়ে ইমাম হাসান বলেন, আমি মাইকিং করছিলাম। তখন ছাত্রদলের একজনকে গাড়ি নিয়ে চলে যেতে বললে তিনি যাবেন না জানান। তিনি ক্যাম্পাসের পরিচয় দেন। তখন আমি বললাম ক্যাম্পাস বন্ধ, তাই আপনাকে চলে যেতে হবে। এ কথা বলায় তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তিনি গাড়ি থেকে নেমে আমার শার্টের কলার ধরেন। তখন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও আমাকে মারধর শুরু করেন। আমাকে উদ্ধার করতে গেলে খাবার বিক্রেতা মানিকের হাত ভেঙে দেওয়া হয়।

অন্যদিকে ছাত্রদল নেতা মাহফুজ বলেন, আমি টিএসসিতে গাড়ি নিয়ে দাঁড়াতেই ইমাম হাসান হ্যান্ডমাইকে আমাকে চলে যেতে বলেন। আমি বললাম, ভাই একজন আসবে তাই দাঁড়িয়েছি। তখন ইমামসহ তার সঙ্গে থাকা কয়েকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তারা আমাকে মারধর শুরু করেন।

ঘটনার পর ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমান উল্লাহ এক বিবৃতিতে দাবি করেন, সৈকত ও তার অনুসারীরা সূর্যসেন হল ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান চৌধুরীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন। কিন্তু মাহফুজ তা না মানলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সৈকত ও তার অনুসারীরা মাহফুজকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেন। এ ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে দেখতে পাচ্ছি—ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলা। ছাত্রলীগের একজন আহত—এমন নিউজ, এতে আমরা বিস্মিত। যেখানে মাহফুজ ও তার সঙ্গীরা হামলার শিকার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au