ওপার বাংলা

বাইডেনের বিজয়ে প্রবাসীদের আনন্দ র‌্যালি

  • 5:53 am - November 08, 2020

নতুন সময় ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় বার্তা প্রচারের সাথে সাথে বাধ ভাঙা জোয়ারের ন্যায় রাস্তায় নেমে উল্লাস করেছেন তার ভক্ত-সমর্থকরা। যারা গাড়ি চালাচ্ছিলেন, তারা লাগাতার হর্ন বাজিয়ে নিজেদের আনন্দের প্রকাশ করেছেন। বহুতলা ভবনের জানালায় পতাকা নেড়ে অভিবাদন জানিয়েছেন বাইডেন-কমলা জুটিকে।

নিউইয়র্ক থেকে নিউজার্সি, পেনসিলভেনিয়া থেকে দেলওয়ারে, ম্যারিল্যান্ড-ভার্জিনিয়া-মিশিগান-ফ্লোরিডা-জর্জিয়া-টেক্সাস-ক্যালিফোর্নিয়া সর্বত্র বিজয়-সমাবেশে ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। বিশ্বখ্যাত টাইমস স্কোয়ার, কলম্বাস সার্কেল, ইউনিয়ন স্কোয়ার, ন্যাশনাল মল, স্বাধীনতার ঘোষণা পাঠের সিটি, সংবিধান রচনার ঐতিহাসিক ভূমি সর্বত্র মুখরিত হয় বাইডেন-কমলা শ্লোগানে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান শহরে এমন দৃশ্যই দেখা যায়।

টাইমস স্কোয়ারে সমাবেশে ডেমোক্র্যাটিক পার্টির তৃণমূূলের সংগঠক খোরশেদ খন্দকার ব্যানারসহ মিছিলের নেতৃত্ব প্রদানের সময় বলেন, ‘এ বিজয়ের ঢেউ ছড়িয়ে দিতে হবে আমেরিকার সীমানা পেড়িয়ে গোটা বিশ্বে। গত চার বছরে ট্রাম্পের আচরণে মিত্রহীন হয়ে পড়েছে আমেরিকা। বাইডেন-কমলার নেতৃত্বে তা পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে।’ যুুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বললেন, এ বিজয় ব্যক্তি বাইডেন অথবা কমলা হ্যারিসের নয়।

এ বিজয় সভ্য সমাজের গোটা জনগোষ্ঠীর। একে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপাবলিকান পার্টির নেতা গিয়াস আহমেদ বাইডেন-কমলার বিজয়ের আনন্দে উল্লাস করে বলেন, ‘সামনের দিনে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে ন্যায়ের শাসনের পক্ষে। আর মার্কিন প্রশাসনে নিজেদের অবস্থানকে সুসংহত করতে বাংলাদেশি হিসেবে নয়, মুসলমান হিসেবে জোট গড়তে হবে। কারণ, সারা আমেরিকায় কয়েক মিলিয়ন মুসলিম ভোটার রয়েছে।

তারা সংঘবদ্ধ হলে ভোটের ময়দানে গুরুত্ব বাড়বে।’ বিজয়ের উল্লাস প্রকাশে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার এলাকায় শনিবার সন্ধ্যায় এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার। তিনি বলেন, এ বিজয় গোটা অভিবাসী সমাজের। এ বিজয় খেটে খাওয়া মানুষের। এ বিজয় গণতন্ত্রে বিশ্বাসীদের। যুবনেতা জামাল হোসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মঞ্জুর চৌধুরী, তোফায়েল চৌধুরী, সাঈদুর রহমান লিঙ্কন, জাকির চৌধুরী প্রমুখ।

এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরাও ছিলেন সেখানে। জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয় বিজয়ের আনন্দে উদ্ভাসিতদের মধ্যে। সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় পালকি পার্টি সেন্টারের বিজয় সমাবেশে ডেমোক্র্যাটিক পার্টির এই উত্থানকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফাহাদ সোলায়মান।

লং আইল্যান্ডের ‘বাংলাদেশ-আমেরিকা প্রগেসিভ এলায়েন্স’র পক্ষে গোলাম ফারুক শাহীন বলেন, ঐতিহাসিক একটি বিজয়ের সাক্ষী হলাম বাঙালিরাও। কারণ, অনেকেই এবার বাইডেন-কমলা জোটের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন। ‘আমেরিকা-বাংলাদেশ এলায়েন্স’র প্রতিষ্ঠাতা সভাপতি এম এ সালাম বলেন, ‘অভিবাসী সমাজে সৃষ্ট আতঙ্ক দূর হওয়ার পাশাপাশি করোনাভাইরাস নিয়ে যে তামাশা শুরু হয়েছিল, ট্রাম্পের পতনে তা দূর হবে।

সে প্রত্যাশায় মানুষ বিজয়ী করেছেন বাইডেন-কমলাকে।’ শনিবার সন্ধ্যায় নিজ এলাকা দেলওয়ারে স্টেটে স্থাপিত নির্বাচনী প্রচারণা কমিটির অফিসের সামনে বিজয় সমাবেশে বাইডেন ও কমলা হ্যারিস বক্তব্য দেন। সেখানেও ছিলেন কয়েক শত প্রবাসী। ফিলাডেলফিয়া, নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড থেকে তারা বিজয়-সমাবেশে অংশ নেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au