বিনোদন

জন্মদিনে ওপারে দাঁড়িয়ে প্লেব্যাক সম্রাট, এপারে ভক্তরা

  • 11:22 am - November 04, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : ‘এই প্রথম জীবনের ওপারে দাঁড়িয়ে আপনি। আর আমরা এপারে দাঁড়িয়ে আপনাকে স্মরণ করছি। হে কিংবদন্তি, আপনি আছেন বাংলার মানুষের হৃদয় জুড়ে। ’

আজ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশের প্লেব্যাক সম্রাট, দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এন্ড্রু কিশোরের ৬৬তম জন্মদিন। প্রিয় শিল্পীর জন্মদিনে এমন আবেগঘন কথা লিখেই ফেসবুকের পাতায় চোখের অশ্রু ঝরাচ্ছেন তার অগণিত ভক্তরা।

সবাইকে শোকের সাগরে ভাসিয়ে গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিবস। এজন্য অনাড়ম্বরভাবে হলেও দিবসটি পালনের চেষ্টা চলছে শিল্পীর জন্ম ও মৃত্যুর শহর রাজশাহীতে।

শিল্পীকে স্মরণ করে পরিবার, প্রিয়জন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ।
ভক্তদের হৃদয়ে রেখে যাওয়া বহু কালজয়ী গানের জাদুকর তার অসাধারণ গায়কির জন্য পেয়েছেন কণ্ঠরাজ উপাধি। তার পুরো নাম এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ। তবে এন্ড্রু কিশোর হিসেবেই তিনি দেশ-বিদেশে সমাদৃত হন। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন গুণী ওই শিল্পী।

বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ রাজশাহী শহরের বুলনপুর মিশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। মায়ের কাছেই তার পড়াশোনায় হাতেখড়ি। শৈশব-কৈশোর ও তারুণ্য কেটেছে রাজশাহী শহরে। ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী।

এন্ড্রু কিশোরের মা ছিলেন সংগীতানুরাগী। মায়ের স্বপ্নপূরণ করতেই তিনি মাত্র ছয় বছর বয়সে সংগীতাঙ্গনে পা রাখেন। সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে।

পরে স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। ১৯৭৭ সালে চলচ্চিত্রে তার প্রথম গান ‘অচিনপুরের রাজকুমারী নেই’ প্রকাশ পায় ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে।

এরপর ১৯৮২ সালে এন্ড্রু কিশোর ‘বড় ভাল লোক ছিল’ চলচ্চিত্রের ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৭ সালে তিনি সারেন্ডার, ১৯৮৯ সালে ক্ষতিপূরণ, ১৯৯১ সালে পদ্মা মেঘনা যমুনা, ১৯৯৬ সালে কবুল, ২০০০ সালে আজ গায়ে হলুদ, ২০০৭ সালে সাজঘর ও ২০০৮ সালে কি যাদু করিলা চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়া তিনি জীবদ্দশায় পাঁচবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

সংগীতের টানে রাজশাহী ছেড়ে তিনি পাড়ি জমিয়ে ছিলেন রাজধানীতে। কিন্তু কখনও জন্মস্থান রাজশাহীর কথা ভোলেননি। ছিলেন রাজশাহীর মাটি ও মানুষের সংস্পর্শেই। যখনই সময় পেয়েছেন, ছুঁটে গেছেন রাজশাহীতে।

তার শেষ ইচ্ছে ছিল, এই রাজশাহীর মাটিই যেন তার শেষ ঠিকানা হয়। তাই সেখানেই চিরনিদ্রায় তাকে শায়িত করা হয়েছে ওই কিংবদন্তিকে।

শিল্পীর জন্মদিন উপলক্ষে রাজশাহীতে তার নিজ হাতে গড়া ‘ওস্তাদ আবদুল আজিজ স্মৃতি সংসদ’ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। রাজশাহীর স্থানীয় একটি রেস্তোরাঁয় রয়েছে জন্মোৎসবের কেক কাটা, তাকে নিয়ে স্মৃতিচারণ ও তার গাওয়া গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান। আয়োজনে সংগঠনের সদস্যসহ এন্ড্রু কিশোর ভক্তরা উপস্থিত থাকবেন।

এদিকে মৃত্যুর পর এন্ড্রু কিশোরের এটাই প্রথম জন্মদিন হলেও প্রয়াত এ শিল্পীর জন্মদিন উপলক্ষে পরিবারের কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন তার স্ত্রী লিপিকা অ্যান্ড্রু।

এ বিষয়ে তিনি বলেন, তার জন্য সবাই দোয়া করবেন, এটাই আমাদের চাওয়া। এর চেয়ে আর বেশি কিছু চাওয়ার নেই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au