রাজনীতি

শ্রমিক সংগঠনগুলোর সমালোচনা করে ভিপি নুর বলেছেন ধান্দাবাজদের নেতা মানবেন না

  • 9:18 am - November 03, 2020
শ্রমিক সংগঠনগুলোর সমালোচনা করে ভিপি নুর বলেছেন ধান্দাবাজদের নেতা মানবেন না

ঢাকা: দেশের শ্রমিক সংগঠনগুলোর সমালোচনা করে সাধারণ শ্রমিকদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ধান্দাবাজদের নেতা হিসেবে মানবেন না। আপনার পাশে যে দাঁড়ায় আপনারা তাকে নেতা মানবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনও শক্তি নেই আপনাদের সঙ্গে অন্যায় করে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

‘শ্রমিক সংগঠনগুলো যৌক্তিক দাবিতে প্রেসক্লাবের সামনে দাঁড়ায় না’- বলেও অভিযোগ করেন ভিপি নুর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রমিক লীগ কথা বলেছে স্মারকলিপি দিয়েছে। শ্রমিক লীগ নেতার ৫টি বাস, তার তিনটি গার্মেন্টস ফ্যাক্টরি, তার ঢাকায় ৬-৭টি ফ্ল্যাট। সে কীসের শ্রমিক নেতা?’

শ্রমিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একজন মারলে আরেকজন দৌড়ে পালানো যাবে না। হেফাজতে ইসলামী বাংলাদেশ ৫ মে তাদের দাবি নিয়ে আপস করেনি। তারা লাশ হয়েছে, কিন্তু আপস করেনি। আন্দোলন-সংগ্রাম করতে হলে নৈতিক জোর লাগবে।’

মঙ্গলবার (০৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘আজকের রাজনীতি তো দুর্বৃত্তদের জন্য, যারা কালো টাকার মালিক তাদের জন্য। সেজন্য রাজনীতিকে সংস্কার করতে হবে।’

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, ‘রিকশা না চললে মানুষ অচল হয়ে যাবে। রিকশা কিভাবে চলবে সেটার আইন-কানুন আপনারা ঠিক করেন। আপনারা যে হঠকারী সিদ্ধান্ত নেন তার কারণেই বারবার বিশৃঙ্খলা তৈরি হয়। আজকে আপনারা যারা মেয়র হয়েছেন, সচিব হয়েছেন- আপনারা কী বুঝবেন শ্রমিকদের কথা?’

তিনি বলেন, ‘শুধু এসি রুমে বসে রাজনৈতিক বক্তব্য দিয়ে আর সহমত প্রকাশের রাজনীতির কারণে স্বাধীনতার ৫০ বছরেও এ দেশে কোনও পরিবর্তন হয়নি। একটি দুর্বৃত্ত শ্রেণি গড়ে উঠেছে দেশে। রাজনীতিতে রিকশাওয়ালা, পুলিশ, আর্মি, সিভিল সবার অংশগ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে। আপনি যে দলই করেন আমার আপত্তি নেই, কিন্তু আমি বিশ্বাস করি যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি নিয়ে যারাই কথা বলবে আমরা তাদের পাশেই দাঁড়াবো।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au