বিনোদন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে হত্যাচেষ্টা!

  • 6:19 am - October 29, 2020

নতুন সময় ডেস্ক : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে টিভি অভিনেত্রী মালভি মালহোত্রাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে এক ফেসবুক বন্ধু। এ ঘটনায় গুরুতর জখম অবস্থায় মালভিকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে মুম্বাইয়ের ভারসোভায় এ ঘটনা ঘটে। মালভি মালহোত্রার উপর হামলার ঘটনায় জোরালো শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে।

মালভি জানিয়েছেন, ২০১৯ সালে ফেসবুক মারফত পেশায় চলচ্চিত্র প্রযোজক যোগেশকুমার মহিপাল সিং নামে ওই অভিযুক্তের সঙ্গে বন্ধুত্ব হয় তার। এ ঘটনায় আক্রমণকারী যোগেশকুমার মহীপাল সিংয়ের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন মালভি। টেলিভিশনের এই ভারতীয় অভিনেত্রী জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার সাহায্য চান।

পাশাপাশি ঘটনাটির বিচারে কঙ্গনা রনৌত যাতে তাকে সাহায্য করেন এবং তার পাশে দাঁড়ান, সে বিষয়ে কঙ্গনাকে অনুরোধ করেন মালভি। কঙ্গনা রনৌতের জন্ম হিমাচল প্রদেশের মান্ডিতে। মালভির জন্মও মান্ডিতে। দোষীর উপযুক্ত শাস্তির জন্য কঙ্গনা যাতে পদক্ষেপ নেন, সে বিষয়ে ‘বলিউড কুইন’র সাহায্য চান মালভি মালহোত্রা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি দুবাই থেকে মুম্বাই ফেরেন মালভি মালহোত্রা। গত সোমবার রাত ৯টা নাগাদ ভরসোভার একটি ক্যাফেটেরিয়া থেকে বের হওয়ার সময় মালভি মালহোত্রার উপর ছুরি নিয়ে হামলা চালান যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তি। মালভি কেন তার সঙ্গে কথা বলছেন না এবং তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন-মহীপাল সিং এমন প্রশ্ন করলে মালভি তাকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি যেন অভিনেত্রীর পেছন পেছন না ঘোরেন।

মালভি তাকে বিয়ে করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন সরাসরি। এরপরই ক্ষুব্ধ হয়ে মহীপাল সিং তার উপর ছুরি নিয়ে হামলা চালান বলে জানা যায়। তিনবার হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মালভি। মুম্বাই পুলিশের দাবি, ইতোমধ্যেই খুনের চেষ্টা ও ধাওয়া করার অপরাধে মামলা রুজু করা হয়েছে। মহীপালকে খুব শিগগিরই গ্রেফতার করবে পুলিশ, তদন্ত শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au