বিনোদন

মাদক কিনতে গিয়ে গ্রেফতার ভারতীয় অভিনেত্রী

  • 5:42 am - October 26, 2020

নতুন সময় ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের সঙ্গে মাদকযোগের বিষয়টি বহু আগেই উঠে এসেছে। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এ বিষয়ে আলাদা করে তদন্তে নেমে ইতোমধ্যে সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে। রিয়া শর্ত সাপেক্ষে জামিন পেলেও সৌভিক এখনও জেলেই রয়েছেন।

সেই ধারাবহিকতায় এবার মাদক কেনার সময় হাতেনাতে ধরা পড়লেন টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান। রবিবার মুম্বাইয়ের ভারসোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। একই সঙ্গে মাদক কারবারে যুক্ত আরও চারজন ধরা পড়েছে এনসিবির গোয়েন্দাদের হাতে। কিন্তু কীভাবে এনসিবির জালে পড়লেন ‘সাবধান’, ‘দেবো কে দেব মহাদেব’-এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করা প্রীতিকা।

এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক কারবারের মডিউলের সন্ধান পান গোয়েন্দারা। তেমনই একটি কারবারের খবর এসেছিল ভারসোবা থেকে। সেই সূত্রে এদিন সাদা পোশাকে ভারসোবার দুটি এলাকায় নজরদারি চালাচ্ছিল গোয়েন্দারা। তার মধ্যেই প্রীতিকা একটি জায়গায় মাদক কিনতে আসেন। এর পরই ধরা পড়েন হাতেনাতে।

এনসিবির গোয়েন্দা সূত্রে খবর, আদালতে পেশ করে প্রীতিকাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তারা। নিজের জন্য মাদক কিনছিলেন প্রীতিকা, নাকি অন্য কারও জন্য, সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। মাদক কারবারে, অর্থাৎ কিনে অন্য কোথাও বিক্রির সঙ্গেও প্রীতিকা যুক্ত কি না, সেই বিষয়টি নিয়েও তদন্ত শুরু হয়েছে।

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au