রাজনীতি

শমীর তৃতীয় বিয়ে নিয়ে ‘বোমা ফাটালেন’ নাজমুল!

  • 6:58 am - October 14, 2020
শমীর তৃতীয় বিয়ে নিয়ে ‘বোমা ফাটালেন’ নাজমুল!
সোস্যাল মিডিয়া: নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সারের তৃতীয় বিয়ে নিয়ে শোবিজ অঙ্গন থেকে শুরু করে সোস্যাল মিডিয়া সবখানে তোলপাড় চলছে। একদিকে অজস্র ভক্ত-অনুরাগী যেমন শমীকে অভিনন্দনে সিক্ত করছেন, বিপরীতে অনেকে আবার তৃতীয় স্বামীর সঙ্গে সংসার শুরু নিয়ে নানা বিরূপ মন্তব্যও করছেন।
এ নিয়েই এবার মুখ খুললেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও সাবেক সাংসদ পান্না কায়সারের কন্যা শমী কায়সারের বিয়ে নিয়ে বাজে মন্তব্য কিছুতেই মানতে পারছেন না তিনি। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন নাজমুল। তার সেই স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘সোজা কথা বলি। যেসব পুরুষেরা শমী কায়সারকে মনে মনে পাবার কামনায় জ্বলতো তারা তাদের কামনা থেকে ছিটকে পড়ে এখন শমী কায়সারের বিয়ের সমালোচনা করছে। এবং যেসব নারীরা টাকা পয়সার প্রতি লোভী তারা শমী কায়সারের নতুন বরকে দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। এই ধনাঢ্য ব্যবসায়ীর সম্পদের হিসাব কষে তারাও এই বিয়ের সমালোচনা করছে। আমার পক্ষ থেকে শমী কায়সার দম্পতিকে অভিনন্দন। উনারা হ্যাপি থাকলে আমাদের সমস্যা কী?
#দ্যা হার্ট ইজ ফরমড ফর লাভ……’
২৭ সেপ্টেম্বর বিয়ে হলেও ৯ অক্টোবর ছিল শমী ও রেজার রিসেপশন। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বর-কনে ছাড়া দুই পরিবারের সদস্য, কাছের আত্মীয় ও বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পেশায় ব্যবসায়ী রেজা আমিনের এটি দ্বিতীয় বিয়ে হলেও শমীর এটি তৃতীয় বিয়ে। ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। দুই বছর পর তাদের সংসারে ভাঙন ধরে। এরপর ২০০৮ সালের ২৪ জুলাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন শমী কায়সার। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।
শমী যেমন এর আগেও দুটি বিয়ে করেছেন, রেজা আমিনেরও এটি দ্বিতীয় বিয়ে। সম্প্রতি প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ২২ বছরের সংসার জীবনে তাদের কোনও সন্তান ছিল না। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরই জীবনপথের সঙ্গী হিসেবে শমীকে বেছে নেন রেজা আমিন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au