অর্থনীতি

বিশ্ববাণিজ্যে জোরদার হচ্ছে চীনের প্রভাব

  • 6:29 am - October 14, 2020
বিশ্ববাণিজ্যে জোরদার হচ্ছে চীনের প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: যে চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস, সেই চীনই সবার আগে মহামারি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। বৈশ্বিক অর্থনীতির গতিহীনতার কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদেরকে দায়ী করছে। অথচ সেই চীনই অর্থনীতির চাকা সচল করায় অন্যদের পেছনে ফেলেছে। দিন যত যাচ্ছে, বিশ্ববাণিজ্যে চীনের প্রভাব ততই বিস্তৃত ও সুসংহত হচ্ছে।

বিশ্ববাণিজ্যে চীনের অংশীদারিত্ব অবশ্য আগে থেকেই সম্প্রসারণের পথে রয়েছে। তবে করোনা মহামারি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের কারণে বেইজিংয়ের আধিপত্য কিছুটা কমতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টোটা।

চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, গত মাসে ডলার টার্মে দেশটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা চার মাস রফতানিতে প্রবৃদ্ধি অর্জন করল এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটি।

এছাড়া যে করোনার কারণে অর্থনীতিতে ধস নেমেছিল, সেই করোনাই চীনের রফতানি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। মহামারি মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) কিংবা ওয়ার্ক-ফ্রম-হোম প্রযুক্তির বৈশ্বিক চাহিদা বেড়ে যায়। চীন এই বর্ধিত বাজারের সুবিধা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এনে দ্রুত তারা শিল্প-কারখানা খুলে দিয়েছে।

বিভিন্ন দেশে পিপিই, শিল্প খাতের কাঁচামালসহ অন্যান্য পণ্য রফতানির মাধ্যমে তারা বৈদেশিক বাণিজ্যে গতি এনেছে, যার ফল হিসেবে টানা চার মাসে রফতানিতে প্রবৃদ্ধি দেখল তারা। অথচ চলতি বছরের প্রথম দুই মাসে চীনের রফতানি কমেছিল ১৭ দশমিক ১ শতাংশ।

রফতানির পাশাপাশি সেপ্টেম্বরে চীনের আমদানিও ১৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। সার্বিকভাবে গত মাসে দেশটির বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার। বিশ্লেষকদের ধারণা ছিল, সেপ্টেম্বরে চীনের রফতানি ১০ শতাংশ ও আমদানি দশমিক ৪ শতাংশ বাড়তে পারে।

চীনা কমার্সব্যাংকের অর্থনীতিবিদ ঝৌ হাও বলেছেন, ‘চীনের আমদানি বৃদ্ধির বিষয়টি এটাই নির্দেশ করে যে সেখানে অভ্যন্তরীণ চাহিদা বেশ ভালো অবস্থানে রয়েছে। এছাড়া এর মাধ্যমে এটাও প্রতীয়মান হয় যে দীর্ঘদিন স্থবির থাকার পর বিশ্ব অর্থনীতি ফের সচল হতে শুরু করেছে।’

তবে চীনের আমদানি বেড়ে যাওয়ায় প্রযুক্তি খাতের বড় ভূমিকা রয়েছে। তাইওয়ান থেকে চীনের প্রযুক্তি পণ্যের আমদানি বেড়েছে ৩৫ দশমিক ৮ শতাংশ। জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি বেড়েছে যথাক্রমে ১৩ দশমিক ৪ ও ১৭ দশমিক ২ শতাংশ। এর মাধ্যমে এশিয়ার টেক সাপ্লাই চেইনের কার্যক্রমে গতি ফিরে আসার লক্ষণ প্রকাশ পাচ্ছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

বর্তমান পরিস্থিতিতে নিশ্চিতভাবেই বলা যায় যে বিশ্ববাণিজ্যের ঝাণ্ডা এখন চীনের হাতে। তবে তাদের এই নেতৃত্ব কি ভবিষ্যতেও অব্যাহত থাকবে? ব্লুমবার্গের বিশ্লেষক বলছেন, ‘আমরা আশা করছি, আগামী মাসগুলোয় চীনের রফতানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। তবে আমরা এটাও মনে করছি যে সামনের দিনগুলোয় প্রতিকূল পরিবেশও আরো জোরালো হবে। ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কে অবনতির কারণে বেইজিংকে ভবিষ্যতে বেশ কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে।’

এদিকে রফতানির পাশাপাশি সামনের দিনগুলোয় চীনের আমদানিও বাড়তে থাকবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। আর এমনটি হলে বিশ্ববাণিজ্যে চীনের প্রভাব আরো সুসংহত হবে, তা নিশ্চিতভাবেই বলা যায়। খবর ব্লুমবার্গ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au