বিনোদন

সুশান্ত ইস্যুতে বলিউডের মানহানি, এবার ৩ খানসহ আদালতে তারকারা

  • 6:43 am - October 13, 2020

নতুন সময় ডেস্ক : করোনা সংকটের মধ্যে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু এবং পরবর্তী ঘটনাক্রম ঘিরে তোলপাড় বলিউড। এবার সেই বলিউডই একজোট হয়ে আদালতে মামলা করে দিলেন ‘রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং টাইমস নাও-এর সঞ্চালক নবিকা কুমার-সহ চার সাংবাদিকের বিরুদ্ধে। খবর হিন্দুস্তান টাইমস এর। সালমান খান, আমির খান, শাহরুখ খান, কর্ণ জোহর, ফারহান আখতার, অজয় দেবগনের মতো অভিনেতা পরিচালকদের মোট ৩৪টি প্রযোজনা সংস্থা মিলে মামলা দায়ের করেছে দিল্লি হাইকোর্টে।

অর্ণব, নবিকা ছাড়াও অভিযোগের তালিকায় রয়েছেন রিপাবলিক টিভির সাংবাদিক প্রদীপ ভান্ডারি, টাইমস নাও-এর এডিটর-ইন-চিফ রাহুল শিবশঙ্করও।
বলিউডের সিনেমা জগৎ এবং তার সঙ্গে জড়িত অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, কলাকুশলীদের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও অপমানসূচক রিপোর্টিং এবং মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে। এই দুটি চ্যানেলকে নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে।

আইনি পরামর্শদাতা সংস্থা ডিএসকে লিগ্যালের পক্ষে দায়ের করা মামলায় বলা হয়েছে, ‘যেভাবে গোটা বলিউডের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত সবার জীবন ও জীবিকা। মহামারির কারণে এমনিতেই কাজ হারানো, উপার্জন কমে যাওয়ার সঙ্কট চলছিল। এই প্রবণতা তাতে ক্ষতি করেছে আরও।’

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে উঠেছিল নোপোটিজমের অভিযোগ। তারপর মাদক যোগ নিয়েও তোলপাড় হয়েছে বাণিজ্যনগরীর রূপোলি জগৎ। মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি। কিন্তু একটি অপরাধে একজন অভিযুক্ত হলে সেই পেশা বা শিল্পের সঙ্গে জড়িত সবাই একই অভিযোগে অভিযুক্ত- এমন প্রবণতার বিরুদ্ধে আঙুল তুলেছেন মামলাকারীরা।

তাদের বক্তব্য, ‘একটি অপরাধের জন্য গোটা বলিউডকে জড়িয়ে দেওয়া, হয়েছে। এমনভাবে উপস্থাপনা করা হয়েছে, যেন গোটা বলিউড অপরাধী এবং মাদকের কারবারের সঙ্গে যুক্ত। তাতে জনসাধারণের মনে বলিউড সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতদের সম্মানের অপূরণীয় ক্ষতি হয়েছে।’ মামলায় বলিউডের প্রয়োজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি যুক্ত হয়েছে প্রোডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া।

এই সংগঠনের শামিল হওয়ার অর্থ প্রায় পুরো বলিউড মামলাকারীদের সঙ্গে। সংগঠনের ১৩০ সদস্যের মধ্যে শুধু পরিচালক-প্রযোজকই নয়, রয়েছেন বলিউডের প্রায় সব বড় স্টুডিয়োর মালিক কর্তৃপক্ষ, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোও। রোহিত শেট্টি, কবীর খান, বিধু বিনোদ চোপড়া, রমেশ সিপ্পি, রাকেশ রোশন, আশুতোষ গায়কোয়াড়, সাজিদ নাদিয়াদওয়ালা, সিদ্ধার্থ রায় কপুর, বিশাল ভরদ্বাজ, জোয়া আখতার, রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো বলিউডের সেরা প্রযোজক-পরিচালকরা তাদের মধ্যে অন্যতম।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au