রাজনীতি

ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের দাবি ছাত্রলীগের

  • 5:41 am - October 10, 2020
ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের দাবি ছাত্রলীগের

ঢাকা: ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণবিরোধী এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে ধর্ষক ও নারী নিপীড়নকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ।

সমাবেশে নুর-মামুনদের দ্বারা সারাদেশে ধর্ষণ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ বর্তমানে ধর্ষক পরিষদে পরিণত হয়েছে। সেই পরিষদের নুর গ্যাংরা আমার বোনকে ধর্ষণ করে আবার লাইভ প্রোগ্রামে পতিতা বানায়। এই নুর গ্যাংদের প্রতিহত করুন।’

বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য দাবি করেন, যারা ছাত্রলীগকে জানে না তারা বাংলাদেশকেই জানে না।

তিনি বলেন, ধর্ষণকারীদের কোনো শ্রেণীভুক্ত করা যায় না। আগে ছাত্রলীগকে জানবেন, তারপর ছাত্রলীগ নিয়ে কথা বলবেন। যারা ছাত্রলীগকে জানে না, তারা বাংলাদেশকে জানে না।

ঢাবি শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় অভিযুক্ত সাধারণ ছাত্র অধিকার পরিষদ নেতা হাসান আল মামুন ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরকে ইঙ্গিত করে লেখক ভট্টাচার্য বলেন, ‘সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে তা প্রথমে ঢাবি শিক্ষার্থীর করা মামলার মধ্য দিয়েই শুরু হয়েছে। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেছি, অপরাধী যে-ই হোক না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে। অন্যান্য অনেক ঘটনায় আসামীদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু ঢাবি শিক্ষার্থীর সেই মামলার কোনো আসামীকেই গ্রেফতার করা হয়নি।’

সাধারণ ছাত্র অধিকার পরিষদ নেতা হাসান আল মামুন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে ‘পাগল’ আখ্যা দিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, তথাকথিত পাগল নুর-মামুন গ্যাং ধর্ষণ কাণ্ড ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই , অনতিবিলম্বে তাদের গ্রেফতার করুন। না হলে বাংলাদেশ ছাত্রলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হাসান শাহাদাত, ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয়, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au