ঘটনা প্রবাহ

এবারও ফুটবল ফেডারেশনের মসনদে সালাউদ্দিন

  • 6:23 am - October 04, 2020
এবারও ফুটবল ফেডারেশনের মসনদে সালাউদ্দিন

স্পোর্টস: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সালাউদ্দিনের বিপক্ষে প্রচারণা ছিল তুঙ্গে। সালাউদ্দিন বিরোধীরা একজোট হয়ে প্যানেলও তৈরি করেছিল। তবে ভোটাররা বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার কাজি সালাউদ্দিনের ওপর আস্থা রেখেছেন।

২০০৮ সাল থেকে বাফুফের মসনদে আসীন কাজি সালাউদ্দিন বাফুফের সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি।

দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরো দুজন। এই ১৩৫টি ভোটের মধ্যে সভাপতি পদে কাজি সালাউদ্দিন ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রার্থীতা ১ ঘন্টা পর প্রত্যাহার করায় ব্যালটে নাম ছিল বিদায়ী কমিটির সহ-সভাপতি বাদল রায়ের। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেও নির্বাচনের আগের রাতে তিনি নির্বাচনী লড়াইয়ে সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তবে আসেননি ভোট দিতে। তিনি পেয়েছেন ৪০ ভোট। সভাপতি পদে আর এক প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে এবারও নির্বাচিত হয়েছেন সালাম মুর্শেদী। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৯১। তাকে চ্যালেঞ্জ জানানো আর জাতীয় দলের এক সাবেক কৃতী স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন সমর্থিত প্যানেলের ইমরুল হাসান। কাজি নাবিল আহমেদ এমপি পেয়েছেন ৮১ ভোট। চতুর্থ সহ-সভাপতি পদে নির্বাচনে ‘টাই’ হয়েছে। বিদায়ী কমিটির ২সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং মহিউদ্দিন আহমেদ মহি পেয়েছেন ৬৫টি করে ভোট। সহ-সভাপতি পদে ২ জনের ভোট ‘টাই’ হওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এই দু’জনের মধ্যে আবারো নির্বাচন হবে। আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এই দুইজনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত(রাত ৮টা ২৩ মিনিট) কার্যনির্বাহী সদস্য পদে ভোট গণনা চলছিল।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au