খেলাধুলা

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

  • 7:39 am - August 20, 2023
এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি, বরং বদলে দিয়েছেন। বদলে দিয়েছেন মায়ামিকে, বদলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল। এক মেসিকে দেখতেই গোটা দুনিয়া এখন মায়ামিতে তাকিয়ে থাকে।

মেসিও নিরাশ করেননি। মায়ামিকে উপহার দিলেন প্রথম লিগস কাপের শিরোপা। ‘চ্যাম্পিয়ন’ হতে টানা সাত ম্যাচে জেতালেন দলকে। প্রতি ম্যাচেই পেয়েছেন গোলের দেখা; বনে গেছেন আসরের সর্বোচ্চ গোলদাতাও। তার গোল সংখ্যা ১০, যার ফলস্বরূপ টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে হাতে।

যাইহোক, রোববার লিওনেল মেসির সাফল্যের মুকুটে আরো একটা পালক যোগ হয়, এমএলএস শিরোপা জিতেন মেসি। লিগস কাপের চ্যাম্পিয়ন এখন তার দল ইন্টার মায়ামি। রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে নাশভিলের বিপক্ষে ১০-৯ গোলে জয় পায় তারা।

অথচ দলটা কখনো শিরোপা জয় তো দূরের কথা, শেষ আটেও খেলেনি কখনো। এবারো টানা ১০ ম্যাচে ছিল না কোনো জয়, ধুঁকছিল পয়েন্ট টেবিলের তলানির দিকে। সেই দলটাই কিনা হঠাৎ বদলে গেলো! একটা পরিবর্তন, ‘মেসি’ নামের সংযোজন। তাতেই নেচে-গেয়ে মায়ামি এখন শিরোপা উল্লাস করছে!

অবশ্য মাঠে নামার আগেই একটা রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল মেসিকে, সাড়া দিলেন তিনিও। যৌথভাবে তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশী শিরোপাজয়ী ফুটবলার। ৪৩টি শিরোপায় আগেই চুমু এঁকেছিলেন মেসি, আজ ৪৪তম। সমান ৪৪টি শিরোপা রয়েছে ব্রাজিলের সাবেক ডিফেন্ডার দানি আলভেজেরও।

মায়ামির জার্সিতে এটিই মেসির প্রথম শিরোপা। তবে এর আগে আর্জেন্টিনার হয়ে আরাধ্য বিশ্বকাপসহ ৫টি, বার্সেলোনার হয়ে ৩৫টি ও পিএসজির হয়ে ৩টি শিরোপা জিতেন মেসি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au