খেলাধুলা

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

  • 5:58 am - August 21, 2023
মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড অব সিক্সটিনে ওঠাটাই ছিল স্পেন নারী ফুটবলে ইতোপূর্বের সেরা সাফল্য।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপে সেই স্পেনের মেয়েরা ট্রফি জিতে রচনা করেছে ইতিহাস। সিডনিতে অনুষ্ঠিত ফাইনালে ৭৫ হাজার দর্শক সমর্থনের বিপক্ষে খেলে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে স্পেন নারী ফুটবলে জাগরনের গল্প লিখেছে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে স্পেনের ছেলেরা বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দে ফুটবলে স্পেন রূপকথা লিখেছিল। ১৩ বছর পর স্পেনের মেয়েদের হাত ধরে এলো সাফল্য।

গ্রুপ রাউন্ডে জাপানের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়াটাই তাঁতিয়ে দিয়েছে স্পেনের মেয়েদের। নক আউট পর্বে অন্যভাবে স্পেনের মেয়েরা মেলে ধরেছে। রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে দেয়ার মধ্য দিয়ে নক আউট পর্বে শুরু তাদের।

কোয়ার্টার ফাইনালে ফেভারিট নেদারল্যান্ডসকে ২-১ গোলে এবং সেমিফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে কর্তৃত্ব দেখিয়েই বিশ্বকাপ ট্রফি জিতে ৪২লাখ ৯০ হাজার ডলার প্রাইজমানি পেয়েছে স্পেন নারী ফুটবল দল।

৪-১-২-৩ ফরমেশনে শুরু থেকে খেলার নিয়ন্ত্রন ছিল স্পেনের মেয়েদের। বলের নিয়ন্ত্রন ছিল ৫৮%। গোলপোষ্ট লক্ষ্য করেও ইংল্যান্ডের চেয়ে বেশি শট নিয়েছে স্পেনের মেয়েরা। খেলার ২৯ তম মিনিটে ওলগা কারমোসা দারুণ গোল করে জার্সি খুলে উৎসব করেন (১-০)।

ব্যবধান দ্বিগুন করার সুযোগও পেয়েছিল স্পেন। খেলার ৬৮ মিনিটের মাথায় ডি বক্সে ইংল্যান্ড ডিফেন্ডার কেইরা ওয়ালশের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাশি বাজান। হারমোসোর পেনাল্টি শট রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক।

সিডনিতে অনুষ্ঠিত ফাইনালে ১৩ মিনিট ইনজুরি টাইম পেয়েও সমতা আনতে পারেনি ইংল্যান্ড। স্পেনের জমাট ডিফেন্সে ইংল্যান্ডের প্রতিটি আক্রমন নাস্যাৎ হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au