শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কবে, জানা যাবে কাল

  • 5:36 am - September 29, 2020

নতুন সময় ডেস্ক : করোনা (কোভিড-১৯) মহামারীকালে অন্য সবকিছুর মতো শিক্ষা ব্যবস্থায় মারাত্মক প্রভাবে পড়েছে। এমতাবস্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এবং শিগগিরই এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সবাই। তাই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার।

এ লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল ৩০ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১২টায় মন্ত্রণালয়েই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি সার্বিক তথ্য তুলে ধরবেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে মোহাম্মদ আবুল খায়ের জানান, করোনা মহামারীর কারণে এইচএসসিসহ শিক্ষার বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। বছর প্রায় শেষের দিকে আসায় এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন। বিভিন্ন শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও নানা শঙ্কা দেখা দিয়েছে।

তিনি আরো জানান, এসব বিষয় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ দূর করার জন্যই সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আযোজন করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়বে কিনা। এছাড়াও আটকে থাকা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এসব বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলবেন বলে জানা গেছে। মূলত মহামারীর কারণে গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au