বিজ্ঞান ও প্রযুক্তি

উদ্বাস্তুদের দায়িত্ব নিতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

  • 5:21 am - September 25, 2020
উদ্বাস্তুদের দায়িত্ব নিতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

ঢাকা : জলবায়ু পরিবর্তনের কারনে বিশ্বে প্রতিনিয়তই উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে। এসব বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশপাশি এই সংকট সমাধানে বিশ্বনেতাদের রাজনৈতিক পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি। জাতিসংঘ এবং জলবায়ু বিষয়ক সংস্থা ক্লাইমেট ভলনারেবল ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এসব বলেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তণের ঝুঁকি কমাতে পাঁচটি প্রস্তাবও উত্থাপন করেন শেখ হাসিনা।

বরাবরের মত এবারও জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় জাতিসংঘ এবং জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ক্লাইমেট ভলনারেবল ফোরাম-সিভিএফের যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় নির্ধারণে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। অংশ নেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংসহ বিশ্বনেতারা। সিভিএফ সভাপতি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

আলোচনায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবলোয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন বিশ্বনেতারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকটে বিশ্বনেতাদের আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জলবায়ুর ঝুঁকি মোকাবেলায়, তহবিল গঠন, বরাদ্দের পরিমাণ বাড়ানো, উদ্বাস্তুদের দায়িত্ব নেওয়ার মত পাঁচটি প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় সবদেশকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au