বিনোদন

মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছে দীপিকাসহ চার নায়িকা

  • 5:25 am - September 24, 2020

নতুন সময় ডেস্ক : বলিউডের আলোচিত মাদককাণ্ডে নিয়েছে চাঞ্চল্যকর মোড়। জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ডেকে পাঠালো দীপিকা পাড়ুকোনসহ চার নায়িকাকে। দীপিকাকে তলব করা হয়েছিল আগেই। এবার তলব করা হলো- আরও তিন লাস্যময়ী সারা আলি খান, শ্রদ্ধা কপূর এবং রকুল প্রীত সিংকে। আগামী তিন দিনের মধ্যে এই চার বলি অভিনেত্রীকে তাদের দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি।

দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে গোয়ায় পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। বিশেষ সূত্রে খবর, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অবধি ছবির শুটিং চলার কথা থাকলেও আজ বুধবার থেকে আপাতত স্থগিত রয়েছে সে শুটিং। এনসিবি সূত্রে জানা যাচ্ছে- মঙ্গলবার সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা জিজ্ঞাসাবাদের সময় এনসিবিকে জানান- রিয়া, শ্রদ্ধা এবং সুশান্তের জন্য তিনিই সিবিডি অয়েল (গাঁজা থেকে নিষ্কৃত তেলজাতীয় পদার্থ) কিনে দিয়েছিলেন।

এনসিবি সূত্রে আরও জানা যাচ্ছে- ওপর দুই লাস্যময়ী অভিনেত্রী রকুল প্রীত এবং সারা আলী খানের নাম বয়ানে উল্লেখ করেন মাদককাণ্ডে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী।  অভিনেত্রী রিয়ার বয়ান অনুযায়ী- ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। ওই ছবিতে সুশান্তের কো-স্টার ছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের তনয়া সারা আলী খান। সে সময় নাকি সম্পর্কেও ছিলেন দুজনে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au