ধর্ম

অক্টোবর থেকে চার ধাপে চালু হচ্ছে পবিত্র ওমরা

  • 6:12 am - September 23, 2020

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে মুসলমানদের পবিত্র ওমরাহ। স্বাস্থ্যবিধি মেনে চারটি ধাপে পবিত্র ওমরা পালনের জন্য মসজিদুল হারাম এবং রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারতের জন্য মাসজিদে নববী খুলে দেয়া হবে। মঙ্গলবার এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে। প্রথম ধাপে- ৪ অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ৩০% হারে (দৈনিক প্রায় ছয় হাজার) ওমরা পালন করতে পারবে।

দ্বিতীয় ধাপে- ৪ অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা ১৮ অক্টোবর থেকে স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ৭৫% হারে (দৈনিক প্রায় ১৫ হাজার ওমরাকারী, ৪০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে।

তৃতীয় ধাপে-১ নভেম্বর থেকে করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়া পর্যন্ত সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ১০০% হারে (দৈনিক প্রায় ২০ হাজার ওমরাকারী, ৬০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবে। ধীরে ধীরে বহিঃর্বিশ্বের ওমরাকারীরা ওমরা আদায়ের জন্য আসতে পারবে। তবে অবস্থা বুঝে কোন দেশে থেকে হাজিরা আসতে পারবেন সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেবে।

চতুর্থ ধাপে-করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়ার পর সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা সবাই স্বাভাবিক সময়ের মোট ধারণক্ষমতার ১০০% পূর্বের ন্যায় মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবে। এদিকে ওমরা পালন, জিয়ারতের এই সম্পূর্ণ কার্যক্রমটি সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের ইতামারনা নামক অ্যাপের মাধ্যমে ব্যবস্থাপনা করা করা হবে। এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন থেকেই ধর্মীয় এই রীতিনীতি পালনের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিবর্তিত পরিস্থিতির নিয়মিত মূল্যায়ন করছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au