বিনোদন

অনন্ত-বর্ষার শুটিং এর প্রস্তুতি

  • 6:54 am - September 21, 2020

নতুন সময় ডেস্ক : করোনার ঢেউ এখনও যায়নি। এরই মধ্যে অদৃশ্য ভাইরাসের ধাক্কা সামলে চাঙ্গা হতে শুরু করেছে শোবিজ অঙ্গন। ঢালিউড ইন্ডাস্ট্রিও ফিরতে শুরু করেছে পূর্বের আবহাওয়ায়। ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে ফিরেছেন অনেকেই। এবার জানা গেল নতুন খবর। অনন্ত জলিল ও বর্ষা দীর্ঘ বিরোতির পর আবারও শুটিং এ ফিরছেন।

‘দিন দ্য ডে’ সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য তুরস্কে যাচ্ছেন তারা। এর আগে চলতি বছরের মার্চে তুরস্কে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই জুটি। সে সময় টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির কাজ শেষ করার কথা থাকলেও, বাধা হয়ে দাঁড়ায় করোনা। তবে আবারো শুটিংয়ে ফিরতে চলেছে ‘দিন দ্য ডে’ সিনেমার পুরো টিম।

জানা গেছে, প্রায় দুই সপ্তাহের মতো শুটিং বাকি রয়েছে সিনেমাটির। তাই আগামী অক্টোবরেই তুরস্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই সিনেমার অন্যতম প্রযোজক ও নায়ক অনন্ত জলিল।

এ ব্যাপারে অনন্ত জলিল বলেন, ‘বিশ্বজুড়ে চলমান সংকটের কারণে সিনেমার শুটিং বন্ধ ছিল। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল ও আনতালিয়ায় শুটিংয়ের অনুমতি মিলেছে। আমাদের এখান থেকে আরো কয়েকজন ভিসা পেলেই দেশটিতে উড়াল দিবো। আগামী অক্টোবরেই সিনেমার শুটিং শেষ করতে চাই।’

ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজমের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘দিন দ্য ডে’ সিনেমাটি। এদিকে, সিনেমাটির শুটিং শেষ না হলেও ২ মিনিট ১১ সেকেন্ডের একটি ট্রেলার অনেক আগেই প্রকাশ পেয়েছে। যেখানে হলিউডের স্টাইল দেখিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল।

ট্রেলারের পুরোটা জুড়েই দেখানো হয়েছে, দুর্দান্ত অ্যাকশন। যা এরই মধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, ২০১৮ সালে ঘোষণা দেয়া ‘দিন-দ্য ডে’র গল্পে দেখানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উৎপাদন, আধিপত্য, চোরাচালানের গল্প।

বাংলাদেশ ছাড়াও সিনেমাটির শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে। ইরানের মুর্তুজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au