প্রবাস

মুলার, কিমিচকে পেছনে ফেলে জার্মানির বর্ষসেরা লেভানদোভস্কি

  • 7:14 am - August 31, 2020
মুলার, কিমিচকে পেছনে ফেলে জার্মানির বর্ষসেরা লেভানদোভস্কি

ক্রীড়া ডেস্ক: গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন রবের্ত লেভানদোভস্কি। মূলত তার নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ট্রেবল শিরোপা ঘরে তুলেছে। আর তাই জার্মানির বর্ষসেরা ফুটবলারের তকমা পাওয়ার দৌড়ে বেশ এগিয়েই ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে রোববার। এজন্য এ তারকা পেছনে ফেলেছেন থমাস মুলার ও জশুয়া কিমিচকে।

কিকার ম্যাগাজিনের আয়োজনে সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখের এ তারকা ফরোয়ার্ড পেয়েছেন ২৭৬ ভোট। এদিকে সর্বোচ্চ ৫৪ ভোট পেয়ে থমাস মুলার হয়েছেন দ্বিতীয় সেরা ফুটবলার। আর তৃতীয় হওয়া জশুয়া কিমিচ পেয়েছেন ৪৯ ভোট।

সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে লেভানদোভস্কি গোল করেন ৪৭ ম্যাচে ৫৫টি। এরমধ্যে বুন্দেসলিগায় ৩৪ গোল, জার্মান কাপে ৬ গোল ও চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল।

এদিকে বায়ার্ন কোচ হান্স ফ্লিক জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। সব মিলিয়ে এবার বায়ার্ন মিউনিখের জয়জয়কার।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au