রাজনীতি

নওগাঁ-৬ উপ-নির্বাচনে আ.লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম নিলেন ঢাবির ছাত্রলীগ নেতা মেহেদী

  • 8:17 am - August 19, 2020

নিজস্ব প্রতিবেদক: রাণীনগর ও আত্রাই উপজেলার নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী  হয়ে মনোনয়ন ফরম কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও স্যার সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান।

তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো: বায়তুল্লাহর নাতি।

বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে এ ফর্ম সংগ্রহ করেন তিনি।

ওইদিন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম কিনেছেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাছ আলী প্রামাণিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নওশের আলী, মরহুম ইস্রাফিল ইসলামের স্ত্রী মোছা: সুলতানা পারভীন ও নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদান খান।

নওগাঁর আওয়ামী লীগ পরিবারের সন্তান মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাকোত্তর পর্বে পড়াশুনা শেষ করেছে।

ছাত্রলীগের ২৮ তম সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন তিনি। তিনি এমফিলে পড়াশুনা করছেন। তাঁর দাদা মরহুম অ্যাডভোকেট মো: বায়তুল্লাহ ১৯৭০, ১৯৭৩ ও ১৯৮৬ সালে নওগাঁ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

প্রার্থী হওয়ার বিষয়ে মেহেদী হাসান বলেন, আমার দাদা নওগাঁর মানুষের সেবা করেছেন, আমিও মানুষের সেবা করতে নির্বাচনের প্রার্থী হতে চায়।

তিনি বলেন, আওয়ামী পরিবারের সন্তান হিসাবে ছাত্রলীগে রাজনীতিতে সক্রিয় থেকেছি। নওগাঁ-৬ আসনের প্রার্থী আমি মানুষের সেবা করতে চায়। আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা নাই, মানুষের কথা তুলে ধরতে ও তাদের এজেন্ডা বাস্তবায়নে প্রার্থী হয়েছি।

 

 

নতুন সময়/ টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au