রাজনীতি

আমরা চাই দেশ প্রেমিক একটি বিরোধী দল : নৌ প্রতিমন্ত্রী

  • 1:39 pm - July 18, 2020
আমরা চাই দেশ প্রেমিক একটি বিরোধী দল : নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিগত সরকার গুলোর আমলে যারা দুর্ণীতি করে অর্থ সম্পদ করেছে বর্তমান সরকারের সফলতা তারা মেনে নিতে পারছে না। বর্তমান বৈশ্যিক মহামারী কোভিড-১৯ এর মধ্যেও বর্তমান সরকার দেশের অর্থনৈতিক চাকা সচল রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা দেশ বিরোধী কোন মানুষ চাই না, আমরা চাই দেশ প্রেমিক একটি বিরোধী দল যে দল দেশের কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিমন্ত্রী দেশ বিরোধীদের সতর্ক করে বলেন, দেশের উন্নয়নে বাধা প্রদান করা হলে দেশ বিরোধীদের কঠোর ভাবে দমন করা হবে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে একযোগে ১২ কোটি ৬৩ লাখ টাকা ব্যায়ে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সুগার মিলস্ হতে নাওয়াভিটা হাট হয়ে মাহেরপুর হাট জিসি পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, চার কোটি টাকা ব্যায়ে গোপেন সাহার হাটে দ্বিতল গ্রামীণ বাজার ভবন (৪ তলা ভিত বিশিষ্ট) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন, পাঁচ কোটি ৯৮ লাখ টাকা ব্যায়ে বোচাগঞ্জ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন ছাড়াও ২০১৯-২০২০ ইং অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় ২২টি হুইল চেয়ার, ৩০টি ভ্যানগাড়ী, ৭২টি বাইসাইকেল, ৬৩টি সেলাই মেশিন উপকার ভোগীদের মাঝে বিতরণ এবং প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ বিতরণের পাশাপাশি বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় জেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকিউর রহমান, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au