শিক্ষা

আরও ৫ পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পেতে যাচ্ছে

  • 4:01 pm - July 07, 2020
আরও ৫ পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পেতে যাচ্ছে

ঢাকা: আরও ৫টি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এরমধ্যে নাটোর জেলায় দুটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। জরুরি ভিত্তিতে এসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে মতামত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ইউসিসি থেকে জানা গেছে, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নাটোর সদর উপজেলায় ডক্টর ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয়, নাটোরের সিংড়া উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুরে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। আরও ৩টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে, কিন্তু এখনও শুরু হয়নি কার্যক্রম। গত সপ্তাহে আরও ৫টি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঞ্জুরি কমিশন বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংকট থাকার কারণে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সব জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করা হবে। তবে বেকারত্বের হার এবং শিক্ষার মানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের কোনো সম্পর্ক নেই।

কারিগরি শিক্ষায়ও ধীরে ধীরে জোর দেওয়ার কথা জানিয়েছে কমিশন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au