বিনোদন

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

  • 10:36 am - July 07, 2020
এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

বিনোদন: অস্ট্রেলিয়া থেকে দুই সন্তান দেশে ফিরলে ১৫ জুলাই খ্রিষ্টীয় রীতিতে আনুষ্ঠানিকতা শেষে রাজশাহীর শ্রীরামপুরে মায়ের পাশে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রায় ১০ মাস ধরে ব্লাড ক্যান্সারে ভোগার পর গতকাল সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহু জনপ্রিয় গানের এই শিল্পী। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে।

এন্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস জানিয়েছেন, বাবাকে শেষবারের মতো দেখতে আগামী ১০ জুলাই ছেলে এন্ড্রু সপ্তক ও ১৪ জুলাই মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন।

তিনি আরও জানান, ছেলে-মেয়েরা নির্ধারিত সময়ে দেশে ফিরলে ১৫ জুলাই সকালে স্থানীয় চার্চে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মায়ের কবরের পাশে এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে।

কিন্তু কোনও কারণে যদি সন্তানদের ফিরতে বিলম্ব হয় তবে শেষকৃত্যের দিনও পেছানো হবে বলে জানান শিখা বিশ্বাস।

দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যান্সারে ভুগছিলেন ৮ বার চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পী। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর গত ১১ জুন রাতে বিশেষ বিমানে দেশে ফিরেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।

কিছুদিন ঢাকার বাসায় থেকে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে তিনি রাজশাহী চলে যান। সেখানে জীবনের শেষ কটা দিন বোনের বাসাতেই ছিলেন। তার দেখাশোনা করছিলেন বোনের জামাতা ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৬ ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয় আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি এই গায়ককে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au