রাজনীতি

একতরফা তফসিল বাতিলের আহ্বান বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

  • 1:25 pm - November 17, 2023

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বলেছেন, আমরা গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংস পরিবেশ প্রত্যাশা করি না। আমরা শান্তি চাই। সেই লক্ষ্যেই সকল দলের সঙ্গে আলোচনা করে তফশিল ঘোষণা করার জন্য আমরা সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছিলাম। এরমধ্যে যুক্তরাষ্ট্র থেকেও শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছে।

‘কিন্তু সরকার ও নির্বাচন কমিশন সেই সংলাপকে গুরুত্ব না দিয়ে তপশিল ঘোষণা করে দিয়েছে। এতে দেশের মানুষ যেমন হতাশ হয়েছে। তেমনি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকেও আমরা হতাশ হয়েছি। কাজেই একতরফা এই তপশিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে পুনঃরায় তপসিল ঘোষনার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর বিজয় স্মরনীস্থ বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহিম বলেন, আসন্ন এই নির্বাচনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ অংশগ্রহণ করবে নাকি নির্বাচন প্রত্যাখান করবে তা এক সপ্তাহ পর্যবেক্ষণ করে আগামী ২৫ নভেম্বর জানানো হবে।

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ বিগত ৫ বছর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠিত করা হয়। সারাদেশ থেকে সৎ ও ভাল মানুষ যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করছে বা করবে তাদের পাশে থাকাই ঐক্য পরিষদের মূল লক্ষ্য।

আশা করি, আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ আসনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো। সেই লক্ষেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, পূর্বের ন্যায় এবারও নির্বাচনকে কেন্দ্র করে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এমন সহিংস পরিবেশ ও গৃহযুদ্ধের মতো ঘটনা মেনে নিতে পারি না। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রাণ ঝরেছে, অনেকে আহত হয়েছেন। অনেকেই জেলবন্দী।

‘এমতাবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। এজন্য আমরা সারাদেশের স্বতন্ত্র প্রার্থী ও জনগণের মতামত নিয়ে সার্বিক পর্যালোচনা করে আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা তা আগামী ২৫ নভেম্বর ঘোষণা দিব।’

এসময় তিনি সারাদেশের সকল স্বতন্ত্র প্রার্থীকে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে (১২১/৩, বিজয় স্মরণী টাওয়ার, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা) ফেসবুক পেইজে (বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ) মতামত জানানোর আহ্বান জানান।

এসময় সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au