জাতীয়

এবার অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে গুলশানে দাঁড়াচ্ছে মানুষ 

  • 11:04 am - November 17, 2023

নিজস্ব প্রতিবেদক: এবার রাজধানীর গুলশানে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াচ্ছে মানুষ। শনিবার ‘জেগে ওঠো শান্তির পথে’- এমন আহবান জানিয়ে মাঠে নামছে এসব মানুষ।

অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সংগঠন ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ এই কর্মসূচির আয়োজন করেছে। সার্বিক সহযোগিতা করছে গতিপথ তথ্য ও গবেষণা সংস্থা।

আয়োজকরা জানান, RISE FOR PEACE বা জেগে ওঠো শান্তির পথে শীর্ষক কর্মসূচিটি আগামী ১৮ নভেম্বর শনিবার গুলশান-২ গোলচক্করে ( ল্যান্ডমার্ক কর্নার ) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কর্মসূচি চলবে।

মোট চারটি পর্বে কর্মসূচিটি সাজানো হয়েছে। প্রথম পর্বে থাকছে অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের অবস্থান। দ্বিতীয় পর্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের একাত্মতা প্রকাশ। এরপর শান্তির সপক্ষে সাক্ষর। সবশেষে থাকবে শান্তির জন্য সঙ্গীত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি সবার জন্য উন্মুক্ত। শান্তিপ্রিয় যেকেউ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেন।

অগ্নিসন্ত্রাস নিয়ে পশ্চিমা কূটনীতিকদের নীরব ভূমিকার পরিপ্রেক্ষিতে মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এজন্যই তাদের বিচরণক্ষেত্র ও অফিস এলাকা গুলশান-২ এ কর্মসূচিটির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au