আইন আদালত

জালরূপি-টাকা তৈরি করে স্মাগলিং-মাদক চোরাচালান করতেন তারা

  • 8:06 am - August 05, 2023

নিজস্ব প্রতিবেদক

২০০৭ সাল থেকে জালরূপি তৈরি করতেন। মাঝে কিছুদিন বন্ধ করে ২০২০ সালে আবার শুরু করেন জালরুপি তৈরি। এসব রুপি দিয়ে ভারতে স্মাগলিং করতেন। আর জাল টাকা তৈরি করে সেই টাকা দিয়ে মাদক চোরাচালান সহ বাজারজাতকরণ করতো চক্রটি। এমনই একটি চক্রের তিন সদস্যকে ভারতীয় জাল ১ লাখ রুপি, ১০ লাখ ২০ হাজার জাল টাকা এবং জাল রুপি-টাকা তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, চক্রটি এ পর্যন্ত ৫ কোটির বেশি ভারতীয় জালরুপি তারা বাজারজাত করেছে।

আজ শুক্রবার (৪ আগস্ট) লালবাগ থানাধীন আরেনডি রোডস্থ শ্মশানঘাট কালিমন্দির এর সামনে থেকে প্রথমে একজনকে এবং পরে তার দেওয়া তথ্য মতে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে ডিএমপির লালবাগ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মোঃ মাহি (১৯), সাজ্জাদ হোসেন রবিন(৩৮) ও সাদমান হোসেন হৃদয়(৩০)।

শনিবার (৫ আগস্ট) বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: জাফর হোসেন।

তিনি বলেন, শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় লালবাগ শ্মশানঘাট কালিমন্দিরের সামনে থেকে মোঃ মাহিকে বাংলাদেশি ১ হাজার টাকার ৫০ টি জালনোটের ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে, মাহির মামা সাজ্জাদ হোসেন রবিন ও সাদমান হোসেন হৃদয়কে কেরানীগঞ্জের কানারগাওয়ের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে বাংলাদেশী এক হাজার টাকার ৯ লাখ ৭০ হাজার টাকার ৯৭০ টি জালনোট এবং ভারতীয় ৫০০ রুপি মূল্যমানের ১ লাখ রুপির ২০০টি জালরুপিসহ জাল টাকা ও জাল রুপি তৈরীর ল্যাপটপ, প্রিন্টার, একটি স্কিন প্রিন্ট ফ্রেম, জালনোট তৈরীর জন্য দুইশত পিচ সাদা কাগজ, বিভিন্ন রংয়ের চারটি কার্টিজ, কোটাসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি বলেন, চক্রের মূলহোতা সাজ্জাদ হোসেন রবিন একজন গ্রাফিক্স ডিজাইনার। ২০০৭ সালে শহীদ নামের তার এক বন্ধুর সঙ্গে পরিচয় হয়। সে এই ধরনের জালটাকা তৈরির সঙ্গে জড়িত ছিল। তার সঙ্গে জালটাকা তৈরি শুরু করে। শহীদ মারা যাওয়ার পরে জালটাকা তৈরি বন্ধ করে দেয়। এরপর রবিন ব্যবসা বাণিজ্য শুরু করে। করোনাকালে তার ব্যবসা বাণিজ্যে ধস নামে। কর্মীদের বেতন দিতে পারছিল না বলে কর্মীরা তার বাড়িতে এসে ভিড় করে। তখন কি করবে তা চিন্তা করেই জাল টাকা বেচাকেনার সঙ্গে জড়িত মূলহোতা মোঃ হুমায়ুন কবির সিকদার (৪২) ও মোঃ শফিউল্লাহ্ সিকদার সঙ্গে যোগাযোগ করে। তারা জালটাকা তৈরির জন্য কাজ করে দিতে বলে। ২০২০ সাল থেকে রবিন আবারও জালটাকা বিশেষ করে জালরুপি ছাপানো শুরু করে। এখন পর্যন্ত এই চক্রের মাধ্যমে ৫ কোটির বেশি ভারতীয় জালরুপি তারা বাজারজাত করেছে।

তিনি বলেন, এই রূপি মূলত তারা আমাদের যেই সীমান্ত এলাকা সেখান দিয়ে তারা স্মাগলিং কাজে ব্যবহার করে। শাড়ি, মাদক বা বিভিন্ন সামগ্রীর তারা জালরুপি দিয়ে তারা পরিশোধ করে।

জালটাকা তৈরির বিষয়ে উপ-কমিশনার বলেন, পলাতক আসামি মোঃ হুমায়ুন কবির রবিনকে কিছু জালটাকা তৈরির কথা বলে। এই জালটাকা দিয়ে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসবে। সর্বশেষ এই জালটাকা তারা ছাপানো শুরু করেছিল।

তিনি বলেন, গত ১৫ বছরে কোটি কোটি জালটাকা ও জালরুপির তৈরী করেন তারা। এসব জাল টাকা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au