জাতীয়

গোসাইরহাট পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়তে চান মেয়র প্রার্থী আব্দুল আউয়াল

  • 10:37 am - June 19, 2023

মোঃ মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি: আসন্ন শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনের মেয়র পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র(বিদ্রোহী) প্রার্থী আব্দুল আউয়াল সরদার গোসাইরহাট পৌরসভাকে পরিচ্ছন্ন, আধুনিক, ডিজিটাল, মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়তে চান।

স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল আউয়াল সরদার গোসাইরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের দাসের জঙ্গল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭১ সালে জন্ম গ্রহন করেন। তার পিতা মৃত আব্দুল আজিজ সরদার।

তিনি ১৯৮৭ সালে ইদিলপুর উচ্চ বিদ্যালয় থেকে সম্মানের সাথে এসএসসি পাশ করেন, ১৯৯০ সালে ইদিলপুর মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন, ১৯৯২ সালে পূর্ব মাদারীপুর কলেজ ডামুড্যা থেকে বিএ পাশ করেন।

আব্দুল আউয়াল সরদার স্কুল জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, ১৯৮৭ সালে তিনি ইদিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন, ১৯৯৩ সালে গোসাইরহাট থানা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পান,১৯৯৯ সালে গোসাইরহাট উপজেলা যুবলীগের সভাপতি হন, এছাড়া ২০০৪ সালে তিনি গোসাইরহাট উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদকের গুরুদায়িত্ব পান এখনও দায়িত্ব পালন করে আসছেন।

গোসাইরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাকে যদি গোসাইরহাট পৌরবাসী মেয়র নির্বাচিত করেন, তাহলে আমি এই পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভাকে পরিচ্ছন্ন আধুনিক, ডিজিটাল পৌরসভায় রুপান্তরিত করবো। এছাড়া তিনি জানান ২০বছর পিছিয়ে থাকা গোসাইরহাট পৌরসভার জনগণ যাতে দ্রুত তাদের কাঙ্খিত সেবা পেতে পারেন সে ব্যবস্থা করবো। গোসাইরহাট পৌরসভাকে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্য বিবাহসহ সমাজের সবধরনের অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ বন্ধ করবেন বলেও তিনি জানান।

স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, আউয়াল ভাই সবসময়ই আমাদের পাশে থাকেন, আমাদের সাহায্য সহযোগিতা করেন, বিপদ-আপদে সে দৌড়ে আসেন, আউয়াল সরদার মেয়র নির্বাচিত হতে পারলে এই পৌরসভার উন্নতি হবে। এছাড়া তিনি করোনাকালীন সময়ে স্থানীয় খেটে খাওয়া মানুষের মাঝে ব্যাপক সাহায্য সহযোগিতা করছেন বলেও জানান তারা। স্থানীয়দের আশা শিক্ষিত সমাজ সেবক আব্দুল আউয়াল সরদারকে গোসাইরহাট পৌরসভার মেয়র হিসেবে পেতে চান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au