জাতীয়

ভিজিট ভিসা নিয়ে আমিরাতের বড় ঘোষণা

  • 6:42 am - June 03, 2023
ভিজিট ভিসা নিয়ে আমিরাতের বড় ঘোষণা

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করতে গত কয়েক বছর ধরে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার ভিজিট ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব পর্যটক আরব আমিরাতে ৩০ দিন বা ৬০ দিনের পর্যটন বা ভিজিট ভিসা নিয়ে আসবেন, তারা চাইলে আমিরাতে অবস্থান করার সময়ই এ ভিসার মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবেন।

মূলত যারা আমিরাতের সৌন্দর্য্য আরও বেশি উপভোগ বা অন্যান্য কাজ সম্পন্ন করতে চান— তাদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এবং জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)।

গত বছরের অক্টোবর থেকে ভিসা প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনা শুরু করে আরব আমিরাত। ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ভিজিট ভিসাতেও অনেক পরিবর্তন এসেছে।

আমিরাতের ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপের (আইসিপি) তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তির কাছে ৩০ অথবা ৬০ দিনের ভিজিট ভিসা আছে তারা এখন চাইলে দেশটিতে আরও ৩০ দিন অবস্থান করতে পারবেন। যা সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে ভিজিট ভিসাধারীরা এক বছরের মধ্যে ১২০ দিনের বেশি আমিরাতে অবস্থান করতে পারবেন না।

কীভাবে ভিসার মেয়াদ বাড়ানো যাবে

যদি কোনো পর্যটক বা দর্শনার্থী ভিসার মেয়াদ বাড়াতে চান, তাহলে ট্রাভেল এজেন্ট অথবা স্পন্সরের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে জানিয়েছেন অ্যারিবিয়ান বিজনেস সেন্টারের অপারেশনাল ম্যানেজার ফিরোজ খান।

তিনি বলেছেন, ‘আপনার স্পন্সর অথবা ট্রাভেল এজেন্ট যিনি ভিসা দিয়েছেন তিনিই এটির মেয়াদ বাড়ানো সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবেন। এটি গুরুত্বপূর্ণ যে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে, যেন এই প্রক্রিয়া শেষ হতে পর্যাপ্ত সময় পাওয়া যায়। ’

কি কি কাগজপত্র লাগবে

অবশ্যই পাসপোর্ট লাগবে। আর কি কি কাগজ লাগবে সেটি ট্রাভেল এজেন্ট বিস্তারিত জানাতে পারবেন।

ভিসার মেয়াদ বাড়াতে কত সময় লাগবে

মেয়াদ বৃদ্ধির আবেদন করার কয়েকদিনের মধ্যেই এটি সম্পন্ন হবে। যদিও আইসিপির ওয়েবসাইটে লেখা আছে, ‘প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসার মেয়াদ বৃদ্ধির কাজ সম্পন্ন হয়। ’

আবেদন ফি কত

ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন ফি হলো ১ হাজার ৫০ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩১ হাজার টাকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au