খেলাধুলা

চট্টগ্রামে এডুটিউব কুইজ প্রতিযোগিতায় সেরা অনন্য অন্নদা ও ভেলোসিটি দল

  • 8:00 am - October 29, 2022
চট্টগ্রামে এডুটিউব কুইজ প্রতিযোগিতায় সেরা অনন্য অন্নদা ও ভেলোসিটি দল

নিস্বজ প্রতিবেদক

এথিকস অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল) আয়োজিত এডুটিউব কুইজ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে বিজয়ী হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের অনন্য অন্নদা দল এবং কুমিল্লার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ভেলোসিটি দল। শুক্রবার সন্ধ্যায় (২৮ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএটিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার অনলাইন পর্বে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে ১৯টি দল অংশ নেয়। অনলাইন ও বিভাগীয় পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়েছে অনন্য অন্নদা ও ভেলোসিটি দল। ঢাকায় অনুষ্ঠেয় প্রতিযোগিতার সেরা ১৬ পর্বে অংশ নেবে দল দুটি। প্রতিযোগিতার বাকি ১৭টি দল পেয়েছে ১০ হাজার টাকা করে পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান রাজেশ পালিত।

এডুটিউব মূলত একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এডুটিউব এলএমএস সুবিধা কাজে লাগিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের সাধারণ ও বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে বিশ্বব্যাংক, হুয়াওয়ে ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।ৎ

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au