জাতীয়

ছুটির কবলে দেশ, ঢাকায় নেই যানজট

  • 7:15 am - October 05, 2022

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচদিনের ছুটির ফাঁদে দেশ। এর মধ্যে বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটি। বন্ধ রয়েছে ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার ঈদে মিলাদুন্নবীর ছুটি। অর্থাৎ টানা পাঁচদিনের ছুটি। আর এ ছুটির ফাঁদে পড়েছে দেশ। রাজধানী ঢাকা প্রায়ই ফাঁকা, নেই যানজটও।

বুধবার (৫ অক্টোবর) রাজধানীর মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, গুলশান, বনানী, বাড্ডা ও উত্তরা ঘুরে দেখা গেছে গাড়ির তেমন চাপ নেই। টানা চারদিন স্বাভাবিক সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে করে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের অন্যান্য দিনের তুলনায় আজ বিশ্রাম নিতে দেখা যায়। গণপরিবহন চললেও অর্ধেকের বেশি আসন সংখ্যা ফাঁকা দেখা গেছে।

মহাখালী ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সদস্য কামরুল আহসান বলেন, সকাল থেকেই গাড়ির কোনো চাপ নেই। মাঝে মধ্যে বাস এলেও তাতে তেমন যাত্রীও দেখা যাচ্ছে না। তবে, মহাখালী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে আসন পূর্ণ করে। ঈদেও এমন রাস্তা ফাঁকা দেখা যায় না। অনাবিল বাসের চালক মনিরুল শেখ বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি। বেলা ১১টা পর্যন্ত ভাড়া তুলেছি দুই থেকে আড়াইশো টাকার মতো। রাস্তায় যাত্রী নেই। আজ মালিককে দেবো কী আর নিজেরা নেবো কী?

প্রতিদিনের মতো রিকশা নিয়ে সকালেই ঢাকার সড়কে বের হয়েছেন মধ্য বয়সী রিকশাচালক সবুজ ইসলাম। তিনি বলেন, আজ ছুটির দিন জানতাম না। রাস্তায় এসে দেখি যাত্রী নেই। এখন পর্যন্ত দুইজন যাত্রী পেয়েছি। একজন ভাড়া দিয়েছে ২০ টাকা আরেকজনের কাছ থেকে ভাড়া পেয়েছি ৪০ টাকা। টানা ছুটির কারণে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে ঢাকা ছাড়ছেন বহু মানুষ। রাজধানীর বাস ও রেলস্টেশন, লঞ্চ ঘাটে ভিড় দেখা যায়। আজ বুধবার ও বৃহস্পতিবারও ঢাকা ছাড়বে অনেকেই।

চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। গণমাধ্যমে কর্মরত মুখলেছুর রহমান মুকুল বলেন, দুর্গাপূজার কারণে রাজধানীতে সাজ সাজ রব মনে হচ্ছে। সকালে লোকজনের সংখ্যা কম হলেও দুপুর ও বিকেলে লোকজনের সংখ্যা বাড়বে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au