খেলাধুলা

টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন

  • 5:56 pm - September 30, 2022

লাল ও সবুজ রঙের মিশেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মধ্য দিয়ে এই জার্সির উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের এবারের বিশ্বকাপ জার্সি বিশ্ব ঐতিহ্যের অংশ আমাদের গর্বের সুন্দরবন, বাঘ আর বিশ্বব্যাপী সুনাম ছড়ানো বাংলাদেশের ঐতিহ্য জামদানির মেলবন্ধনে তৈরি করা হয়েছে। জার্সিতে সুন্দরবনের ঘন সবুজ পাতা, বাঘ আর জামদানির বয়ন নৈপূণ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের জার্সি নির্মাতা প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশের জার্সিতে টাইগারের প্রতিচ্ছবি থাকবে। সঙ্গে ঐহিত্যবাহী কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে। অস্ট্রেলিয়ার স্থানীয় তাপমাত্রার কথা মাথায় রেখেই ফ্যাব্রিক দেয়া হবে। যাতে জার্সিটা গায়ে জড়ালে আরামদায়ক হয়। উন্মোচিত জার্সি ঠিক তেমনই।

জার্সি প্রকাশের দিনেই শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ দল বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের উদ্দেশে উড়াল দিবে। প্রথম গন্তব্য নিউজিল্যান্ড হলেও সোহানদের এটি বিশ্বকাপযাত্রা। কারণ নিউজিল্যান্ডে খেলা শেষ করে সোজা বিশ্বকাপ ভেন্যু অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন ক্রিকেটাররা। আইসিসির প্রটোকল অনুযায়ীও বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা এটি।

ত্রিদেশীয় সিরিজে টাইগাররা অন্তত চারটি ম্যাচ খেলবে। ৭ ও ১৩ অক্টোবর পাকিস্তান এবং ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। ফাইনালে উঠলে ম্যাচের সংখ্যা আরও একটি বাড়বে। এরপর বিশ্বকাপ পর্বের সুপার টুয়েলভে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলবে চারটি ভেন্যুতে।

হোবার্টে ২৪ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ বাছাই পর্ব থেকে উত্তীর্ণ হওয়া দলের বিপক্ষে। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন সাকিবরা। ৩০ অক্টোবর ব্রিসবেনের গ্যাবায় বাছাই পর্বের দলের সঙ্গে খেলা। টাইগারদের পরের ঘাঁটি অ্যাডিলেড।

এই ভেন্যুতেই সবচেয়ে বেশি সময় থাকবে বাংলাদেশ দল। ২ ও ৬ নভেম্বর ভারত-পাকিস্তানের বিপক্ষে গ্রুপ থেকে চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবেন সাকিবরা। এছাড়া ১৭ ও ১৯ অক্টোবর ব্রিসবেনে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা।

বিশ্বকাপে বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:

শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au