জাতীয়

আওয়ামী সরকার রক্তের নেশায় বুঁদ:মির্জা ফখরুল

  • 6:33 pm - September 01, 2022
আওয়ামী সরকার রক্তের নেশায় বুঁদ:মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আজ বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালিতে নারায়ণগঞ্জে পুলিশ বেপরোয়া গুলি চালিয়ে মহানগর যুবদল নেতা মো. শাওনকে নৃশংসভাবে হত্যা করে আবারও প্রমাণ করল,বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধী দলের অস্তিত্ব মুছে ফেলতে চায়। তবে জনগণ তাদের এই মনোবাঞ্ছা কোনোদিনই পূরণ হতে দেবে না।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব সব কথা বলেন।তিনি বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতে মহাভোট ডাকাতির নির্বাচনের পর জোর করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বর্তমান সরকারের দুঃশাসন যেন তীব্র থেকে আরও তীব্রতর হয়েছে। সরকার বিএনপিসহ সরকারের সমালোচকদের নির্মূল করতে এখন বেপরোয়া ভূমিকায় মাঠে নেমেছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকার যেন রক্তের নেশায় বুঁদ হয়ে পড়েছে। বিএনপি’র প্রতিটিতে কর্মসূচিতে জনগণের ঢল দেখে স্বৈরাচারী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করে চারিদিকে ভীতির বিস্তার ঘটাচ্ছে, এর উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন সরকারের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলার সাহস হারিয়ে ফেলে।

মির্জা ফখরুল বলেন, মত প্রকাশ ও স্বাধীনতা হরণের বিরুদ্ধে অতীতের সংগ্রামী ঐতিহ্যের ধারায় বাংলাদেশের মানুষ যেকোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করবে না।

বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শাওনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন শাওনকে বেহেস্ত নসীব এবং শোকবিহব্বল পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার ক্ষমতা দান করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au