খেলাধুলা

নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয়

  • 7:58 am - August 14, 2022

ইনজুরি ও মাঠের বাইরের নানান ঘটনাকে একপাশে রাখলে তিনি যে বরাবরই বিশ্বসেরাদের একজন- তা আরও একবার প্রমাণ করে দেখালেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে দ্বিতীয় ম্যাচে মপলিয়েরের বিপক্ষেও সপ্রতিভ নেইমার, করেছেন জোড়া গোল। রোববার রাতে নিজেদের ঘরের মাঠের ম্যাচে নেইমারের জোড়া গোলে ৫-২ ব্যবধানে সহজ জয় পেয়েছে পিএসজি। একটি করে গোল করেছেন কাইলিয়ান এমবাপে ও রেনাতো সানচেজ; অন্যটি ছিল আত্মঘাতী।ক্লারমন্ত ফুটের বিপক্ষে লিগে পিএসজির প্রথম ম্যাচে এক গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্ট করেছিলেন নেইমার।

মপলিয়েরকে পাঁচ গোল দেওয়ার মাধ্যমে লিগ ওয়ানের প্রায় ৬১ বছর পর পুরোনো রেকর্ড মনে করিয়ে দিয়েছে পিএসজি। ১৯৬১-৬২ মৌসুমের লিগ ওয়ানে প্রথম দুই ম্যাচে পাঁচটি করে গোল দিয়েছিল রেইমস। এবার ২০২২-২৩ মৌসুমে একই কীর্তি গড়লো ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। ম্যাচে পিএসজির গোল হতে পারতো আরও বেশি। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি এমবাপে। দুই মিনিট পর লিওনেল মেসির দারুণ ফ্রি-কিক অসাধারণ ক্ষিপ্রতায় ফেরায় মপলিয়ের গোলরক্ষক। শেষ পর্যন্ত ৩৯ মিনিটে ফালায়ে সাকোর আত্মঘাতী গোলে লিড পায় পিএসজি।

বিরতিতে যাওয়ার আগে আবারও হ্যান্ডবল করে পিএসজিকে পেনাল্টি উপহার দেয় মপলিয়ের। এবার কোনো ভুল করেননি নেইমার। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫১ মিনিটের সময় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটিও করেন নেইমার। মিনিট সাতেক পর এক গোল ফেরত দেন ওয়াহবি খাজরি। তবে ৬৯ মিনিটে কাইলিয়ান এমবাপের গোলে হালিপূরণের মাধ্যমে জয়ও প্রায় নিশ্চিত করে ফেলে পিএসজি। ম্যাচের ৮৭ মিনিটে শেষ গোল করেন রেনাতো সানচেজ। অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পরাজয়ের ব্যবধান কমান এনজো জিয়ান্নি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au