রাজনীতি

ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার করল বিএনপি

  • 7:22 am - August 04, 2022

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিল। তবে জনভোগান্তি বিবেচনায় সকাল-সন্ধ্যার কর্মসূচি আধাবেলা পালনের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। সেই মোতাবেক দুপুর ১২টার সময় হরতাল প্রত্যাহার করা হয়। জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর দুপুর ১২টা বাজার ৫ মিনিট আগেই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় ১৩ নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এ হরতাল। সরেজমিন দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে সদর রোড এলাকায় দোকানপাট খোলেনি। দু-একটি রিকশা চলতে দেখা যায়। ভোরে বৃষ্টি হওয়ায় ওই সময় রাস্তায় নামতে পারেনি তারা। পরে বৃষ্টি কমে গেলে রাস্তায় অবস্থান করেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন তারা।

ঢাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিনের নেতৃত্বে ১৩ জনের একটি টিম ভোলায় পৌঁছান। তারা আজ নিহতদের বাড়ি যাবেন। এ ছাড়া গত রোববারের সংঘর্ষে অভিযুক্তদের বিষয় অনুসন্ধান করবেন বলেও জানান জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর।  এর আগে বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নুরে আলম।

প্রসঙ্গত, গত রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান ও ৩০ জন আহত হন। আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au