রাজনীতি

আ’লীগের চোখ রাঙ্গানীকে বিএনপি ভয় পায়না, সংবাদ সম্মেলনে মিনু

  • 4:18 pm - August 01, 2022

বিএনপি আওয়ামী লীগের চোখ রাঙ্গানীকে ভয় পায়না। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক, সুসংগঠিত, মার্জিত ও জনগণের দল। বর্তমান সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অত্যাচার ও নির্যাতন করছে। যতই খুন, গুম ও নির্যাতন করুকনা কেন বিএনপি আল্লাহ ছাড়া করো নিকট মাথা নত করবেনা।

সোমবার বিকেলে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সকল আসামীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ও রোববার দিবাগত রাতে চাঁদ এর গ্রামের বাড়িতে পুলিশি তল্লাশী এবং হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা বলেন।

তিনি বলেন, আবু সাঈদ চাঁদ একজন বলিষ্ঠ নেতা। তাঁকে গুম, ও হত্যা করার অভিপ্রায়ে এই নেতার বাডিতে পুলিশ তল্লাসী চালিয়েছে। তাঁর পরিবারের সদস্য, স্ত্রী ও বৃদ্ধ মাকে মানষিক ও শারীরিক নির্যাতন করেছে। এর দাতভাঙ্গা জবাব দেয়া হবে বলে জানান মিনু। চাঁদের বিষয়ে আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এই নির্যাতনের খেশারত এই সরকার ও আইনশৃংখলা বাহিনীকে দিতে হবে। পুলিশের এই নির্যাতনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সেই সাথে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহবান জানান। সরকার পতনের সময় অতি আসন্ন। কারন জনগণ এর সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে। পূর্বের দিন ভূলে যাওয়ার জন্য সরকারের প্রতি হুঁশিয়ারী দেন তিনি। সেইসাথে চাঁদগসহ বিএনপি, অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীদের কিছু হলে রাজশাহীতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে জানান মিজানুর রহমান মিনু।

বক্তব্য শেষে ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদেআদক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সৈয়দ মুহাম্মদ মহসিন, জাহান পান্না ও অধ্যাপক আব্দুস সামাদ।

জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর আলী, তাজমুল তান টুটুল শেখ মকবুল হোসেন, শাহাদত হোসেন, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, বিএনপি নেতা বিপ্লব, রুয়েটে শিক্ষক আকতার হোসেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব আল আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম।

আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুলসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সূত্র: নতুন প্রভাত

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au