খেলাধুলা

জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে যা বললেন তামিম

  • 5:34 am - July 30, 2022

জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছেড়েছেন ওয়ানডে টিমের সদস্যরা। তামিম ইকবাল ছাড়াও গেছেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। উড়াল দেওয়ার আগে তামিম বলেন, জিম্বাবুয়ে সফরে মাঠের পারফরমেন্সকেই তিনি গুরুত্ব দিচ্ছেন। একইসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহানের ওপর ভরসা রয়েছে বলেও জানান তিনি। শুক্রবার রাত সাড়ে ১১টার পর বিমানবন্দরে হাজির তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। ক্রিকেটারদের বিদায় জানাতে টার্মিনালের গেটে ভিড় টাইগার ভক্তদের। জিম্বাবুয়ে সফরে নিজেদের ফেবারিট মানলেও মাঠের পারফরমেন্সের প্রতি জোর দেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তিনি বলেন, কে আগে আছে কে পেছনে আছে এগুলো কোনো ম্যাটার করে না বরং কে ভালো খেলছে বা কে খারাপ খেলছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ওদের দেশেও আমরা অবশ্যই ওদের চেয়ে ভালো দল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই; কিন্তু ওদের দেশে যে খুব সহজে ওদের হারানো যাবে ব্যাপারটা এমনও না। দলে এখন সিনিয়র-জুনিয়র নিয়ে বিস্তর আলোচনা চললেও, সেই বিষয়ে নিজের অনাগ্রহের কথা জানান তামিম। সেই সঙ্গে দলের জয়ে অবদান রাখতে গুরুত্ব দেন তিনি।  তামিম আরও বলেন, ইয়াং-ওল্ড এটা নিয়ে ইদানীং একটু বেশিই কথা হচ্ছে। আমার মনে হয় যে যারা সেরা ১৫ জনের স্কোয়াডে সুযোগ পাওয়ার যোগ্য তাদের মধ্য থেকেই আমরা সেরা নির্বাচন একাদশ করব।

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। নতুন অভিজ্ঞতা হলেও এই উইকেটরক্ষক-ব্যাটারের উপর পূর্ণ আস্থা ওয়ানডে অধিনায়কের। সোহানের অধিনায়কত্ব প্রসঙ্গে তামিম বলেন, ও (সোহান) ঘরোয়া ক্রিকেটে এর আগে অধিনায়কত্ব করেছে। এটা ওর জন্য একটা নতুন ও ব্যতিক্রমী চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমি অবশ্যই চাই ও ভাল করুক, দোয়া রইল।উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। এর পর দেশে ফিরে পর্যাপ্ত অনুশীলন ছাড়াই জিম্বাবুয়ের উদ্দেশ্য যাত্রা করেছে দল। অতৃপ্তি থাকলেও এ সিরিজে ভালো করার প্রত্যয় টাইগারদের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au