আন্তর্জাতিক

অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে ফের ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

  • 2:18 pm - July 27, 2022

ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংশ্লিষ্ট এক অর্থপাচার মামলায় ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ফের জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি)। বুধবার (২৭ জুলাই) তাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাছাড়া মঙ্গলবার (২৬ জুলাই) ৬ ঘণ্টা জেরা করা হয় তাকে। এরপর বুধবারও তাকে তলব করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে এদিন বেলা ১১টা নাগাদ ইডি দপ্তরে উপস্থিত হন সোনিয়া। এই নিয়ে এই মামলায় তৃতীয় বার কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের মুখোমুখি তিনি। এদিন রাহুল ও প্রিয়াঙ্কা দু’জনই গাড়িতে সোনিয়াকে ইডির দপ্তরে পৌঁছে দেন।

গত ২ দিনে ৬৫ থেকে ৭০টির মতো প্রশ্নের উত্তর দিতে হয়েছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে। ইডি সূত্রের দাবি, ৭৫ বছরের নেত্রীকে বেশ দ্রুতই জবাব দিতে দেখা গিয়েছে। মনে করা হয়, বুধবারও মোটামুটি ৩৫-৪০টি প্রশ্ন বরাদ্দ করা হয় তাকে। জানা গেছে, সোনিয়ার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে রাহুল গান্ধীর সঙ্গে তার দেওয়া উত্তরগুলো মিলিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা। এদিকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ প্রশ্ন তুলেছেন, কেন অসুস্থ সোনিয়া গান্ধীকে বারবার তলব করছে ইডি। তার মতে, যেখানে রাহুলকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এরপরও বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে এতবার ডাকার যুক্তি নেই। রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা অশোক গেহলট এই জিজ্ঞাসাবাদকে ইডির ‘তামাসা’ বলে কটাক্ষ করেছেন।

এদিকে মঙ্গলবারের মতো বুধবারও বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে কংগ্রেস কর্মীদের। এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে তাদের দেখা যায় একজোট হয়ে বিক্ষোভে শামিল হতে। বুধবার সাংসদ সদস্যদের নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরে মিছিল রাষ্ট্রপতি ভবনের দিকে এগোতে গেলেই বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। রাহুল গান্ধীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।

সূত্র: ইকোনমিক টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au