খেলাধুলা

প্যারাগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

  • 8:17 am - July 27, 2022

আগেরদিন সুযোগ ছিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নারী দলের সামনে। কিন্তু স্বাগতিক কলম্বিয়ার কাছে হেরে এবারের নারী কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে ছিটকে গেছে তারা। তবে সেই ভুল করেনি লাতিন অঞ্চলের শক্তিশালী দল ব্রাজিল। প্যারাগুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সেলেকাও ফেমেনিনারা। আলফনসো লোপেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে হওয়া ম্যাচটিতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের জয়ে গোল দুইটি করেছেন আরি বোর্গেস ও বিত্রিজ জানেরাত্তো।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে ব্রাজিল ও কলম্বিয়া। গ্রুপপর্বের চার ম্যাচে প্রতিপক্ষের জালে ন্যুনতম তিনটি করে গোল দিয়েছিল ব্রাজিল। সেমিতে এসেও তারা খেলেছে দাপুটে ফুটবল। তবে গোল পায়নি দুইটির বেশি। সবমিলিয়ে পাঁচ ম্যাচে ১৯ গোল করে, কোনো গোল হজম না করে ফাইনালে উঠলো তারা।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য তারা অন্তত ২৩টি শট করে। যার মধ্যে আটটিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু দুইবারের বেশি তা জালে প্রবেশ করেনি। ব্রাজিলের দুইটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ১৬ মিনিটের সময় বিত্রিজের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন আরি বোর্গেস। এর ১২ মিনিট পরে বিত্রিজ নিজেই নাম তোলেন স্কোরশিটে। তাকে বল এগিয়ে দেন অ্যান্তোনিয়া ডা কস্তা সিলভা।

এই ম্যাচ হেরে শিরোপার দৌড় থেকে বিদায় নিলেও, প্যারাগুয়ের সামনে এখন রয়েছে তৃতীয় হওয়ার হাতছানি। আগামী শনিবার আরেক সেমিফাইনালে পরাজিত দল আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামবে তারা। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।অন্যদিকে ফাইনালে ওঠা দুই দলই এখন পর্যন্ত রয়েছে অপরাজিত। এ গ্রুপ থেকে চার ম্যাচে ১৩ গোল করে সেমিফাইনালে উঠেছিল কলম্বিয়া।

বিপরীতে তারা হজম করে তিনটি। অন্যদিকে পুরো আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে কোনো গোল হজম করেনি ব্রাজিল। এবার ব্রাজিলের সামনে হাতছানি অষ্টমবারের মতো নারী কোপা আমেরিকা জেতার। আগের আট আসরে মাত্র একবারই তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৬ সালে নিজেদের ঘরের মাঠে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বাকি সাত আসরেই বাজিমাত করেছে সেলেকাও ফেমেনিনারা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au