আন্তর্জাতিক

শেষ মুহূর্তে হিনা রাব্বানির ঢাকা সফর বাতিল করল পাকিস্তান

  • 2:14 pm - July 26, 2022

শেষ সময়ে ঢাকা সফর বাতিল করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। উন্নয়নশীল আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আজ (মঙ্গলবার) তার ঢাকায় আসার কথা ছিল।আগামীকাল (বুধবার) এই সম্মেলন শুরু হবে। কিন্তু এর এক দিন আগে হিনা রাব্বানির সফর বাতিলের কথা জানিয়েছেন ঢাকায় পাকিস্তান হাইকমিশন।

হাইকমিশন সূত্র জানায়, ঢাকায় প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার আসছেন না। যেহেতু ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি আংশিকভাবে ভার্চুয়ালি যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তাই আমাদের প্রতিনিধি দল ভার্চুয়ালি যোগ দেবে। কূটনৈতিক সূত্র বলছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।

বুধবার ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন জোটের বর্তমান সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন।

আমন্ত্রণ পাওয়ার পর ইসলামাবাদ পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর পরিবর্তে প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সম্মেলনে ইসলামাবাদের হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল হিনা রাব্বানির। হিনা রাব্বানি খার সশরীরে যোগ দেবেন বলে গত রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনও।কিন্তু সম্মেলনের এক দিন আগে হিনা রাব্বানির সফর বাতিল করল ইসলামাবাদ।

কী কারণে পাকিস্তান শেষ মুহূর্তে এই সফর বাতিল করল- তা স্পষ্ট হওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্র বলছে, সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ‘বিকৃত’ করে ছবি প্রকাশ করে ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুকে। এরপর ঢাকার প্রতিক্রিয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাদের।

প্রতিবাদের মুখে ফেসবুক পাতা থেকে বাংলাদেশের পতাকা ‘বিকৃত’ করে প্রকাশ করা ছবি সরাতে হয়েছে পাকিস্তান হাইকমিশনকে। যেটা হয়ত ভালোভাবে নিতে পারেনি ইসলামাবাদ। উল্লেখ্য, ডি-৮ জোটের সদস্য হিসেবে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au