খেলাধুলা

সেই ব্রাজিলিয়ানের গোলেই রিয়ালকে হারালো বার্সেলোনা

  • 5:48 am - July 24, 2022

ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন, চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চান তিনি। নিজের কথা অক্ষরে অক্ষরে পালন করলেন রাফিনহা। নিজের প্রথম ম্যাচেই লক্ষ্যভেদ করলেন এ ব্রাজিলিয়ান তারকা। রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রাফিনহার করা একমাত্র গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো বার্সেলোনার। কিন্তু রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়ে যান রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। বার্সার একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়ে রিয়ালকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন এ বেলজিয়ান তারকা। প্রীতি ম্যাচ হলেও মাঠে দুই দলের খেলায় ছিল উত্তেজনার ছাপ। প্রথমার্ধের বিরতির আগে তো এক দফা মারামারিই লেগে যান দুই দলের খেলোয়াড়রা। বার্সেলোনার ডিফেন্ডার জর্দি আলবাকে হলুদ কার্ড দেখিয়ে সে দফায় মারামারি বন্ধ করেন রেফারি।

Barcelona

মারামারির আগেই গোলের তালা ভাঙেন রাফিনহা। ম্যাচের ২৭ মিনিটের সময় বার্সেলোনার হাই প্রেসে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এডের মিলিটাও। তার লক্ষ্যহীন পাস গিয়ে পড়ে রাফিনহার পায়ে। ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ব্রাজিলিয়ান। এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে রবার্ট লেওয়ানডস্কির। তবে ঠিক আলো ছড়াতে পারেননি তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পুরো

একাদশ বদলে ফেলে বার্সেলোনা। রিয়ালও তাদের গোলরক্ষক ছাড়া সবাইকে তুলে নেয়। সেই গোলরক্ষক কর্তোয়াই পরে দ্বিতীয়ার্ধে দলের মুখ রক্ষা করেন। ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় ম্যাচটি খেলেননি রিয়ালের ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। তার অনুপস্থিতিতে এডেন হ্যাজার্ড, মার্কো অ্যাসেনসি, মারিয়ানো দিয়াজদের ওপর ছিল গুরুদায়িত্ব। কিন্তু পুরো ম্যাচে লক্ষ্য বরাবর একটি শটও নিতে পারেনি রিয়াল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au