খেলাধুলা

কোপার ফাইনাল মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা?

  • 1:43 pm - July 22, 2022

২০২১ সালের জুলাইয়ে ব্রাজিলে হওয়া কোপা আমেরিকার ফাইনালে লড়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচটি ১-০ গোলে জিতে দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মারাকানায় রচিত হয়েছিল ব্রাজিলের বেদনাকাব্য। বছর ঘুরে চলছে আরেকটি জুলাই মাস। এবারও সম্ভাবনা দেখা দিয়েছে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের। তবে এটি নারী কোপা আমেরিকা। যেখানে এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

নিজ নিজ সেমি জিতলেই ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। কলম্বিয়ায় গত ৯ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্টে একই গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। শুরু থেকেই অপ্রতিরোধ্য ফুটবল খেলতে থাকা ব্রাজিল গ্রুপ পর্বের চার ম্যাচের সবকয়টি জিতে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েই যাত্রা শুরু করেছিল তারা। সবমিলিয়ে চার ম্যাচে করেছে ১৭টি গোল।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ‘এ’ গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে প্যারাগুয়ে। এই চার ম্যাচে তারা করেছে নয় গোল, বিপরীতে হজমও করেছে সাতটি গোল। স্বাগতিক কলম্বিয়ার কাছে তাদের হার ৪-২ গোলের ব্যবধানে। অন্যদিকে ব্রাজিলের কাছে চার গোলে হেরে যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার।

তবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন ম্যাচ জিতে সেমির টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা। এই তিন ম্যাচে তারা পেরুকে ৪-০, উরুগুয়েকে ৫-০ ও ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে। আসরের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে চার ম্যাচের সবকয়টি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া।

এই চার ম্যাচে তারা গোল করেছে ১৩টি, হজম করেছে মাত্র তিনটি। আর্জেন্টিনার সামনে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এ দুই সেমিফাইনালে যদি জয়ের দেখা পায়, তাহলে ৩১ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। অবশ্য দুই দলই যদি হেরে যায়, তাহলে ৩০ জুলাইয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে এ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au