আন্তর্জাতিক

কলম্বিয়ার কারাগারে দাঙ্গার মধ্যে আগুন, নিহত ৪৯

  • 6:18 am - June 29, 2022

কলম্বিয়ায় একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে অন্তত ৪৯ কয়েদি নিহত হয়েছেন। আহত হয়েছেন কারারক্ষীসহ অন্তত ৩০ জন। কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টুলুয়া কারগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। দাঙ্গার সুযোগে কয়েদিরা পালিয়ে যাওয়ার ফঁন্দি করেছিল। কারারক্ষীরা যাতে এতে বাধা দিতে না পারে, সেজন্য কয়েদিরা একপর্যায়ে ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে। কারাগারের যে ওয়ার্ডে আগুন লাগানো হয়েছিল, সেখানে ১৮০ জন কয়েদি ছিলেন। এ ঘটনার সুযোগে কেউ পালাতে পারেনি বলে কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস তৎপর হয়, বেশ কিছু অ্যাম্বুলেন্সে করে আহতদের সরিয়ে নিতে দেখা যায়। কলম্বিয়ার কারা কর্তৃপক্ষের প্রধান টিটো কাস্তেলানোস বলেন, কিছু কয়েদি ম্যাট্রেসে আগুন দেওয়ায় ওই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এটা যে তাদেরই বিপদে ফেলবে, সেটা তারা বিবেচনা করেনি। পর্তুগাল সফরে থাকা কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। কীভাবে এই ভয়াবহ পরিস্থিতির তৈরি হল, তা খুঁজে বের করতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। লাতিন আমেরিকার বেশিরভাগ দেশের মত কলম্বিয়ার কারাগারগুলোতেও ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হয়। সারা দেশে ১৩২টি কারাগারের ধারণ ক্ষমতা যেখানে ৮০ হাজার, সেখানে বন্দি আছেন ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au