আন্তর্জাতিক

বিশ্বে করোনা সংক্রমণ ৫৫ কোটি ছাড়ালো

  • 6:14 am - June 29, 2022

মহামারি করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। গত একদিনে ভাইরাসটিতে ১ হাজার ৩২৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৪২৬ জন। একদিনের ব্যবধানে ছয়শোর বেশি মৃত্যু বাড়লেও শনাক্ত বেড়েছে সাড়ে চার লাখেরও বেশি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৩ লাখ ৫৩ হাজার ৫৭৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। বুধবার (২৯ জুন) সকালে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার প্রতিমুহূর্তের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৮ লাখ ২৫ হাজার ৭৮৯ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪৩ জনের।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯৪ জন এবং সংক্রমিত ৭০ হাজার ১৬৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৮২ জন এবং মারা গেছেন ৬ লাখ ৭০ হাজার ৯০০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত ৭৮ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ২৬৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ১০ লাখ ৪১ হাজার ৩৫৪ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২১ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫৪২ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ১২৮ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ১০৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২ জনের। এসময়ে উত্তর কোরিয়ায় নতুন সংক্রমিত ৬ হাজার ৭১০ জন এবং দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৪২৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৮৬ হাজার ৩৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪৮ জনের। একদিনে ইতালিতে সংক্রমিত ৮৩ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ২৩৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কানাডায় সংক্রমিত ২ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ৮ জন; অস্ট্রেলিয়ায় সংক্রমিত ২৭ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ৭৪ জন; থাইল্যান্ডে সংক্রমিত ১ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ১৩ জন; চিলিতে সংক্রমিত ৫ হাজার ৫১৭ জন এবং মারা গেছেন ১৪ জন; স্পেনে সংক্রমিত ১৩ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ২৬ জন; পর্তুগালে সংক্রমিত ১৫ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন ২১ জন; গ্রিসে সংক্রমিত ২০ হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ১৬ জন; নিউজিল্যান্ডে সংক্রমিত ৮ হাজার ৩৩১ এবং মারা গেছেন ১৬ জন; গুয়েতেমালায় শনাক্ত ৩ হাজার ৮৩৮ জন এবং মারা গেছেন ১২ জন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au